Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি, সকাল থেকেই বুথ জ্যামের অভিযোগে সরব বাগদার বিজেপি প্রার্থী

সকাল থেকেই একাধিক জায়গা থেকে আসছে বিক্ষিপ্ত আশান্তির অভিযোগ।

উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি, সকাল থেকেই বুথ জ্যামের অভিযোগে সরব বাগদার বিজেপি প্রার্থী

বাগদা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস

শেষ আপডেট: 10 July 2024 10:16

দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। কলকাতার মানিকতলা, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ পর্ব। সকাল থেকেই একাধিক জায়গা থেকে আসছে বিক্ষিপ্ত আশান্তির অভিযোগ। এরই মধ্যে বুথ জ্যামের অভিযোগ তুললেন বাগদা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস।

লোকসভা নির্বাচনের আগে বাগদার বিধায়ক পদ থেকে ইস্তফা দেন বিজেপির বিশ্বজিৎ দাস ৷ সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে বনগাঁ কেন্দ্র থেকে প্রার্থী হন তিনি ৷ যদিও বিজেপির শান্তনু ঠাকুরের কাছে হেরে যান বিশ্বজিৎ ৷ তাঁর বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় সেই আসনে হচ্ছে উপনির্বাচন। যদিও সেখানে তৃণমূলের প্রার্থী আর বিশ্বজিৎ দাস নন ৷ বাগদা বিধানসভা কেন্দ্রে এবার ঘাসফুল শিবিরের তুরুপের তাস ঠাকুরবাড়ির কনিষ্ঠ কন্যা মধুপর্ণা ৷ কপিলকৃষ্ণ ঠাকুর এবং মমতাবালা ঠাকুরের ছোট মেয়ে ৷ বিপরীতে রয়েছেন বিজেপি প্রার্থী চিকিৎসক বিনয় কুমার বিশ্বাস ৷ 

সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়েছে উত্তর ২৪ পরগণা বাগদা বিধানসভা কেন্দ্রে। ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ময়দানে নামেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী। তাঁর দাবি, কনিয়ারা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৯৩ নম্বর বুথ জ্যাম করে রাখা হয়েছে। শুধু তাই নয়, বেশ কয়েকটি জায়গায় বিজেপি এজেন্টদের বসতে দেওয়া হয়নি।

সকাল থেকে বেশ কয়েকটি বুথে ঘোরেন বিনয়। বুথ জ্যামের অভিযোগ পেয়ে কেন্দ্রীয় বাহিনীকে খবর দেন। তবে নেটওয়ার্কের সমস্যার কারণে বাহিনীর আসতে খানিকটা সময় লেগেছে বলে জানান তিনি। তাঁর মতে, "কোনওভাবেই আমাদের দমিয়ে রাখা যাবে না। সর্বশক্তি দিয়ে লড়াই করব।"

অন্যদিকে, এদিন রাণাঘাটের পায়রাডাঙায় ভোটের আগের দিন রাতে ৩০ থেকে ৪০ জনের এক দল দুষ্কৃতীর হামলা চালানোর অভিযোগ উঠেছে।  রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পায়রাডাঙ্গার গ্রাম পঞ্চায়েতে বিজেপি সদস্য গৌতম বিশ্বাসকে বেধড়ক মারধর করা হয়। তাঁর বাড়ি ভাঙচুর করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় রানাঘাট হাসপাতালে ভর্তি রয়েছেন গৌতম। বিজেপি কর্মী-এজেন্টকেও মারধরের অভিযোগ উঠেছে। রানাঘাট কাণ্ডে জরুরি ভিত্তিতে এটিআর তলব করেছে কমিশন। দু'ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।


```