Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূলের বিরুদ্ধে ইভিএম সরানোর অভিযোগ! উপনির্বাচন শুরুর কিছুক্ষণের মধ্যেই অশান্ত হাড়োয়া

বিজেপি প্রার্থী বিমল দাস বাধা দিতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

তৃণমূলের বিরুদ্ধে ইভিএম সরানোর অভিযোগ! উপনির্বাচন শুরুর কিছুক্ষণের মধ্যেই অশান্ত হাড়োয়া

হাড়োয়ার বিজেপি প্রার্থী বিমল দাস

শেষ আপডেট: 13 November 2024 11:19

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের বিরুদ্ধে ইভিএম সরানোর অভিযোগ। ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই অশান্ত হয়ে উঠল হাড়োয়া। 

বুধবার সাতটা নাগাদ ভোট শুরু হওয়ার পর প্রথমে সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই উত্তর চব্বিশ পরগণার হাড়োয়া বিধানসভার অন্তর্গত সদরপুর হাইস্কুলের ২০০ নম্বর বুথে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে জানালার পাশে ইভিএম মেশিন বসিয়ে ভিডিও করার অভিযোগ ওঠে। সেই সময় বিজেপি প্রার্থী বিমল দাস বাধা দিতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

হাড়োয়ায় তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। বিজেপির তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিমল দাস, কংগ্রেস প্রার্থী করেছে হাবিব রেজাকে এবং আইএসএফ-এর প্রার্থী হয়েছেন পিয়ারুল ইসলাম। বিজেপি প্রার্থী বিমলের অভিযোগ, এদিন সকালে ভোট শুরুর কিছুক্ষণের মধ্যে তৃণমূলের পোলিং এজেন্ট জানলার পাশে ব্যালট সরিয়ে নিয়ে যান। বলেন, ইভিএম মেশিন ঘুরিয়ে দিতে হবে। তিনি আপত্তি জানাতেই দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়।  

পরে তিনি ইভিএমের ভিডিও করেন বলে অভিযোগ। বিজেপি প্রার্থী বাধা দিতে গেলেই অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। রীতিমতো হুলস্থূল কাণ্ড তৈরি হয়।

হাড়োয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম লোকসভা নির্বাচনে জেতার কয়েক মাস বাদে প্রয়াত হন। তাই বুধবার এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। নিরাপত্তা জোরদার করতে নির্বাচন কমিশনের তরফে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন করা হলেও আটকানো গেল না অশান্তি।


```