Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হঠাৎ মুকুল রায়ের বাড়িতে বিজেপি প্রার্থী অর্জুন সিং! কী কথা হল দু'জনের

অর্জুন সিং যখন মুুকুল রায়ের বাড়িতে যান তখন শুভ্রাংশুও সেখানে ছিল। অর্জুন বলেন, "শুভ্রাংশু আমার ছেলের মতো। ওর সঙ্গেও কথা হয়েছে, তবে ভোটের বিষযে নয়।" 

হঠাৎ মুকুল রায়ের বাড়িতে বিজেপি প্রার্থী অর্জুন সিং! কী কথা হল দু'জনের

শেষ আপডেট: 29 March 2024 14:07

দ্য ওয়াল ব্যুরো: ভোট প্রচারে বেরিয়ে শুক্রবার তৃণমূলের বর্ষীয়ান নেতা মুকুল রায়ের কাঁচড়াপাড়ার বাড়িতে পৌঁছে গেলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং।

মুকুলের পাশাপাশি তাঁর ছেলে শুভ্রাংশুর সঙ্গেও কথা বলেন অর্জুন। বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভ্রাংশু এই মুহূর্তে ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান। ভোটের বাজারে আচমকা বিজেপি প্রার্থীর তৃণমূল নেতার বাড়িতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কৌতূহল তৈরি হয়েছে সব মহলে।

শুভ্রাংশুর সঙ্গে কী কথা হয়েছে, তা কৌশলে এড়িয়ে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছেন অর্জুন স্বয়ং। এদিন মুকুল রায়ের বাড়ি থেকে বেরিয়ে অর্জুন বলেন, "মুকুলদা আমার অভিভাবক। উনি সুস্থ আছেন। কথা হল, ভোটের আর্শীবাদ নিতে এসেছিলাম।"

অর্জুন সিং যখন মুুকুল রায়ের বাড়িতে যান তখন শুভ্রাংশুও সেখানে ছিল। অর্জুন বলেন, "শুভ্রাংশু আমার ছেলের মতো। ওর সঙ্গেও কথা হয়েছে, তবে ভোটের বিষযে নয়।" 

অর্জুনের এই বক্তব্য ঘিরেই আরও কৌতূহল তৈরি হয়েছে জেলার রাজনীতিতে। কারণ, অর্জুন সিং তৃণমূলে থাকাকালীন শুভ্রাংশু তাঁর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন। এমনকী তৃণমূলে থাকাকালীন অর্জুন সিংয়ের সঙ্গে সোমনাথ শ্যামের গোলমালের সময় অর্জুনের পাশেও দাঁড়াতে দেখা গিয়েছিল শুভ্রাংশুকে। স্বভাবতই, ভোটের মুখে অর্জুন মুকুল রায়ের বাড়িতে যাওয়ার ঘটনাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

যদিও অর্জুনের দাবি, "আমার লোকসভা এলাকার সমস্ত সিনিয়র লিডারদের কাছ থেকেই আমি আর্শীবাদ নিচ্ছি। এর মধ্যে রাজনীতি খোঁজা ঠিক নয়।"

প্রসঙ্গত গত মঙ্গলবার সাত সকালে ব্যারাকপুরের সিপিআইএমের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন সংসদ তড়িৎবরণ তোপদারের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন অর্জুন।


```