Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ফিরহাদকে বয়কট! উত্তপ্ত বিধানসভা, স্পিকার বললেন, হাউসের গরিমা নষ্ট করবেন না

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে 'বিভাজনকারী' মন্তব্য করার অভিযোগ আগেই তুলেছিল বিজেপি। বুধবার ওই প্রসঙ্গেই ফের উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা।

ফিরহাদকে বয়কট! উত্তপ্ত বিধানসভা, স্পিকার বললেন, হাউসের গরিমা নষ্ট করবেন না

ফাইল ছবি।

শেষ আপডেট: 31 July 2024 14:36

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে 'বিভাজনকারী' মন্তব্য করার অভিযোগ আগেই তুলেছিল বিজেপি। বুধবার ওই প্রসঙ্গেই ফের উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা।

এদিন প্রশ্নোত্তর পর্বে ফিরহাদ যতবার উত্তর দিতে উঠেছেন ঠিক ততবরাই বিধানসভা ওয়াকআউট করে বেরিয়ে যান বিজেপির বিধায়করা। তাঁদের বক্তব্য, 'বিভাজনকারী' মন্তব্য প্রত্যাহার করতে হবে ফিরহাদকে। পাল্টা জয়বাংলা স্লোগান দিতে শুরু করেন শাসকদলের বিধায়করা। দু'পক্ষের বাদানুবাদে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা কক্ষ।  যার জেরে ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধায়কদের উদ্দেশে বলেন, এমন আচরণ করবেন না যাতে বিধানসভার গরিমা নষ্ট হয়। 

সম্প্রতি সরকারি জমি আত্মসাতের প্রশ্নে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলিগুড়ির রাজগঞ্জ ও মাটিগাড়া এলাকায় অভিযানে নেমে জবরদখল করে থাকা সরকারি জমি উদ্ধারও করে প্রশাসন। গ্রেফতার করা হয় দুই তৃণমূল নেতাকে। ওই ঘটনার প্রসঙ্গ টেনে এদিন বিধানসভায় শ্বেতপত্র প্রকাশের দাবি জানান বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ।

জবাবে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "এটা বাম আমল থেকে ছিল। যিনি প্রশ্ন কর্তা তিনি সেই সময়ে ওই দলে ছিলেন। এই চক্র ভাঙা হয়েছে। শীঘ্রই সরকারি জমি ফেরতের তালিকা জমা পড়বে।" এরই মাঝে বিধানসভা ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। ফিরহাদের উত্তর শেষে ফের সদনে ফেরেন তাঁরা।

ফের ফিরহাদ হাকিম বলতে উঠলে আবার প্রতীকী ওয়াক আউট করেন বিজেপি বিধায়কেরা। পরে ফিরে এলে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষকে উদ্দেশ করে স্পিকার বলেন, " শঙ্করবাবু আপনি মুখ্য সচেতক হয়েছেন। এমন আচরণ করবেন না যাতে বিধানসভার গরিমা নষ্ট হয়। এটা যথাযথ আচরণ নয়।"এই সময় শঙ্কর ঘোষ কিছু বলতে উঠলে তৃণমূল কংগ্রেসের মহিলা বিধায়কেরা জয় বাংলা শ্লোগান দিতে শুরু করেন। দু'তরফের চিৎকারে হইহট্টোগোলের পরিস্থিতি তৈরি হলে  ফের ওয়াক আউট করেন বিজেপি বিধায়কেরা।

পরে শঙ্কর ঘোষ বলেন, "রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বিভাজনকারী মন্তব্য করেছেন। আমরা সেই মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছিলাম।"যদিও এই প্রসঙ্গে বিধানসভার মধ্যে ফিরহাদ বলেন, "বাইরের কোনও প্রসঙ্গে বিধানসভার মধ্যে আলোচনা হতে পারে না।" পরে ফিরহাদ বলেন, "ধর্ম নিরপেক্ষতার পথ থেকে আমরা কখনও সরিনি, সরবও না।"


```