Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Pahalgam: জঙ্গি হামলার প্রতিবাদে মিছিল করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

মঙ্গলবার দুপুরে কাশ্মীরের বইসরন উপত্যকায় লস্কর-ই-তোইবার একটি শাখা সংগঠনের জঙ্গিরা হঠাৎ গুলি চালায় নিরীহ পর্যটকদের উপর। 'মিনি সুইৎজারল্যান্ড' নামে খ্যাত সেই মনোরম অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তেই।

Pahalgam: জঙ্গি হামলার প্রতিবাদে মিছিল করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 25 April 2025 11:56

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের পহেলগামে (Pahalgam Attack) পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। দেশজুড়ে এই ঘটনার নিন্দা ও ক্ষোভের আবহে শুক্রবার বিকেল ৫টা থেকে রাসবিহারী অ্যাভিনিউর দেশবন্ধু কলেজ থেকে গড়িয়া পর্যন্ত প্রতিবাদ মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) দ্বারস্থ বিজেপি (BJP)। আজই দুপুর ১টা ১৫ নাগাদ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই মামলার শুনানির সম্ভবনা রয়েছে।

মঙ্গলবার দুপুরে কাশ্মীরের বইসরন উপত্যকায় লস্কর-ই-তোইবার একটি শাখা সংগঠনের জঙ্গিরা হঠাৎ গুলি চালায় নিরীহ পর্যটকদের উপর। 'মিনি সুইৎজারল্যান্ড' নামে খ্যাত সেই মনোরম অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তেই। নিহতদের মধ্যে একজন নেপালের নাগরিকও রয়েছেন, বাকি ২৫ জন ভারতের ১৪টি রাজ্যের বাসিন্দা।

সরকার ইতিমধ্যেই পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল, ইন্দাস জল চুক্তি স্থগিত, এবং আটারি সীমান্ত বন্ধের মতো নানা পদক্ষেপ করেছে। সামরিক প্রতিক্রিয়াও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, অতীতে এহেন হামলার ঘটনার তথা উরি ও পুলওয়ামা হামলার পর সার্জিকাল স্ট্রাইক ও বিমান হানার মাধ্যমে জবাব দিয়েছিল ভারত।

পহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় হাতে মোমবাতি নিয়ে মৌন মিছিল করা হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। উপাসনা গৃহ থেকে কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত মোমবাতি হাতে ‘সন্ত্রাসবাদ ধ্বংস হোক’ শীর্ষক ওই মৌন মিছিলে শামিল হন পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা, আশ্রমিকরা। 


```