Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মানিকতলায় আস্থা কল্যাণেই, বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বিজেপি

মানিকতলায় প্রার্থী হচ্ছেন কল্যাণ চৌবেই।

মানিকতলায় আস্থা কল্যাণেই, বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বিজেপি

উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা বিজেপির

শেষ আপডেট: 17 June 2024 14:30

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১০ জুলাই রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। তার জন্য এবার বিজেপিও তাদের প্রার্থী ঘোষণা করে দিল। মানিকতলায় প্রার্থী হচ্ছেন প্রাক্তন ফুটবলার তথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেই।

রায়গঞ্জ, মানিকতলা, বাগদা এবং রানাঘাটে দক্ষিণ কেন্দ্রে হতে চলেছে এই উপনির্বাচন। বিজেপি রায়গঞ্জে প্রার্থী করেছে মানস কুমার ঘোষকে, মানিকতলায় প্রার্থী হয়েছেন কল্যাণ চৌবে। বাগদা কেন্দ্র প্রার্থী হয়েছেন বিনয় কুমার বিশ্বাস এবং রানাঘাটে দক্ষিণে প্রার্থী হয়েছেন মনোজ কুমার বিশ্বাস। 

মানিকতলা বাদে বাকি তিন আসন অর্থাৎ বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জে ২০২১ সালে জিতেছিল বিজেপি। কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনে বাংলায় যে ফল হয়েছে তাদের তাতে এই উপনির্বাচনে আবার জয় ছিনিয়ে নেওয়া গেরুয়া শিবিরের কাছে চ্যালেঞ্জিং হবে। সদ্য শেষ হওয়া লোকসভা ভোটের নিরিখে অবশ্য মানিকতলা ছাড়া রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা আসনে এগিয়ে বিজেপি। তাই উপনির্বাচনে জয় ছাড়া কিছু ভাবছে না তারা। 

মানিকতলা আসনে গত বিধানসভায় জয়ী হয়েছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা অধুনা প্রয়াত সাধন পাণ্ডে। তবে সেই আসনে দীর্ঘদিন ধরেই উপনির্বাচন ঘোষণা হচ্ছিল না। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ওই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। কিন্তু গত ২ বছর ধরে এই মামলার আইনি জটিলতা কাটছিল না। পরে কল্যাণ যান সুপ্রিম কোর্টে। তবে দেশের শীর্ষ আদালত তাঁর অভিযোগের গুরুত্ব দেয়নি। এরপর কলকাতা হাইকোর্টে মামলা প্রত্যাহার করে নেন কল্যাণ। 


```