Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার বিশ্বকর্মা পুজোয় আকাশ দখল, ঘুড়ির গায়ে উই ওয়ান্ট জাস্টিস

কোনও ঘুড়িতে দেখা, "তিলোত্তমা হারে না"। কোথাও লেখা "বিচার পাক অভয়া"। কোনওটিতে আবার অরিজিৎ সিংয়ের গানের লাইন "আর কবে"। সাধারণ ঘুড়ির থেকে বাজারে দেদার বিকোচ্ছে এই অভিনব ঘুড়ি। 

এবার বিশ্বকর্মা পুজোয় আকাশ দখল, ঘুড়ির গায়ে উই ওয়ান্ট জাস্টিস

শেষ আপডেট: 16 September 2024 19:34


দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকর্মা পুজো মানেই আকাশ জুড়ে পেটকাটি, চাঁদিয়াল, বগ্গার লড়াই। নীল আকাশে অবাধ বিচরণ করবে এক ঝাঁক ঘুড়ি। এবছর মানুষ উৎসব ছেড়ে পথে নেমেছে জাস্টিস চাইতে। তাই ঘুড়িতেও প্রতিবাদ। রাতদখলের পরে বিশ্বকর্মা পুজোর আকাশ ছেয়ে যাবে "উই ওয়ান্ট জাস্টিস" স্লোগানে। ঘুড়ি বিক্রেতারা জানিয়েছেন, ক্রেতাদের মধ্যে আরজি করের প্রতিবাদে তৈরি এই ঘুড়ি চাহিদা বেশি।   

কোনও ঘুড়িতে দেখা, "তিলোত্তমা হারে না"। কোথাও লেখা "বিচার পাক অভয়া"। কোনওটিতে আবার অরিজিৎ সিংয়ের গানের লাইন "আর কবে"। সাধারণ ঘুড়ির থেকে বাজারে দেদার বিকোচ্ছে এই অভিনব ঘুড়ি। 

আরজি কর হাসপাতালের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনা পরে প্রতিবাদের আগুনে উত্তাল গোটা রাজ্য। উৎসব ভুলে সকলের দাবি "বিচার চাই"। একই সঙ্গে নারী নিরাপত্তা নিশ্চিত করার দাবিও উঠেছে।খাবারের বিল, পুজোর চাঁদা, ডাক্তারের প্রেসক্রিপশনে জাস্টিস স্লোগান ফুটে উঠেছে। এবার ঘুড়িতেও একই দাবি ফুটে উঠল। 

কলকাতা হাতিবাগান, লেবুতলা, বাজার ছেয়ে গেছে এমন প্রতিবাদী ঘুড়িতে। হাতিবাগানের এক ঘুড়ি বিক্রেতা বলেন, অনেকেই চাইছে ঘুড়ি উড়িয়ে সদ্য ঘটে যাওয়া ঘটনার বিচার চাইবেন। তাই এই ধরণের স্লোগান লেখা ঘুড়ি তৈরি করেছি। একেকটার দাম ১৫ টাকা। লেবুতলার এক ঘুড়ি বিক্রেতার কথায়, "এরকম ১০০ ঘুড়ি অর্ডার পেয়েছিলাম৷ ফের ২০০ ঘুড়ি অর্ডার পেয়েছি। সবই নিমেষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এই ঘুড়ি এতো চাহিদা হবে কল্পনা করিনি।"


```