.webp)
হাসপাতালে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল।
শেষ আপডেট: 11 May 2024 08:43
দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর প্রসাদ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন প্রায় শতাধিক গ্রামবাসী। খবর পেয়ে গ্রামে মেডিকেল ক্যাম্প বসিয়েছে স্বাস্থ্য দফতর। এবার অসুস্থদের দেখতে হাসপাতালে পৌঁছে গেলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল।
ঘটনাস্থল, বাঁকুড়ার বিষ্ণুপুরের পাত্রসায়ের ব্লকের হামিরপুর পঞ্চায়েতের কুন্দি গ্রাম। সুজাতা বলেন, "প্রচারের মাঝেই জানতে পারি যে পাত্রসায়েরের শতাধিক মানুুষ পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনও ৭০ জন হাসপাতালে রয়েছেন। তবে খুব ভাল চিকিৎসা হচ্ছে।
বাসিন্দারা জানিয়েছেন, গত মঙ্গলবার বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের হামিরপুর পঞ্চায়েতের কুন্দি গ্রামে কালীপুজো ছিল। সেই পুজোতে প্রসাদ খান গোটা গ্রামের মানুষ। একদিন পর থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে একের পর এক গ্রামবাসী পেট ব্যথা, বমি, পায়খানা ও জ্বরে আক্রান্ত হতে থাকে। অসুস্থদের নিয়ে যাওয়া হয় পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।
গ্রামবাসীদের দাবি, পুজোর প্রসাদ খেয়েই অসুস্থ হয়েছেন গ্রামের অধিকাংশ মানুষ। এখনও পর্যন্ত প্রায় ১২৩ জন গ্রামবাসীকে মেডিকেল ক্যাম্প থেকে ওষুধ দেওয়া হয় এবং শতাধিক গ্রামবাসীকে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
চিকিৎসকদের অনুমান, খাবারে বিষক্রিয়ার জন্যই এই ঘটনা ঘটে থাকতে পারে। ইতিমধ্যেই গ্রামে যান ফুড সেফটি ইন্সপেক্টর। তিনিও পুরো ঘটনা খতিয়ে দেখেন।