Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীর ছাড়া চিতা খাবে বিলুপ্তপ্রায় হরিণ! ক্ষুব্ধ বিষ্ণোইদের চিঠি প্রধানমন্ত্রীকে

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের নতুন অতিথিদের খাবার নিয়ে এবার জোর বিতর্ক বাঁধল। জানা গেছে, নামিবিয়া থেকে আকাশপথে উড়িয়ে আনা আট চিতার (cheetah) খাবারের জন্য নিয়ে আসা হয়েছে প্রায় ২০০টি বিলুপ্তপ্রায় প্রজাতির হরিণ (deer)। ঘটনা

মোদীর ছাড়া চিতা খাবে বিলুপ্তপ্রায় হরিণ! ক্ষুব্ধ বিষ্ণোইদের চিঠি প্রধানমন্ত্রীকে

শেষ আপডেট: 21 September 2022 09:44

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের নতুন অতিথিদের খাবার নিয়ে এবার জোর বিতর্ক বাঁধল। জানা গেছে, নামিবিয়া থেকে আকাশপথে উড়িয়ে আনা আট চিতার (cheetah) খাবারের জন্য নিয়ে আসা হয়েছে প্রায় ২০০টি বিলুপ্তপ্রায় প্রজাতির হরিণ (deer)। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিষ্ণোই (Bishnoi) সম্প্রদায়। প্রধানমন্ত্রীকে (Narendra Modi) চিঠি লিখে এভাবে বিলুপ্তপ্রায় প্রাণীকে চিতার খাদ্য বানানোর বিষয়টি আরও একবার বিবেচনার আর্জি জানিয়েছেন তাঁরা।

বিজেপি নেতা কুলদীপ বিষ্ণোই একটি টুইটে লিখেছেন, ‘আমি শুনেছি, চিতাগুলির জন্য প্রায় দু'শটি বিলুপ্তপ্রায় হরিণ পাঠানো হচ্ছে। কেন্দ্র সরকারকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করছি। রাজস্থানে এই প্রজাতির হরিণ বিলুপ্তির মুখে। তাদেরকে এভাবে চিতার মুখে তুলে দেওয়ার সিদ্ধান্ত বিষ্ণোই সম্প্রদায়ের মানুষের ভাবাবেগেও আঘাত হেনেছে। এটা অবিলম্বে বন্ধ করা উচিত।’

তবে এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এই বিষয়ে চিঠি পাঠিয়েছে বিষ্ণোইরা। তাঁদের বক্তব্য, ওই আটটি চিতার জন্য বিলুপ্তপ্রায় হরিণ পাঠানো আসলে একধরনের ‘পরিকল্পিত হত্যা’। এটা অবিলম্বে বন্ধ করা দরকার। সরকার শীঘ্রই এই কাজ বন্ধ করুক। প্রয়োজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হস্তক্ষেপ করুক।

প্রধানমন্ত্রীকে লেখা সেই চিঠিতে সর্বভারতীয় বিষ্ণোই মহাসভার প্রধান লিখেছেন, 'চিতাদের খাবারের জন্য হরিণ পাঠানোর খবর অত্যন্ত বেদনাদায়ক, যা আমাদের ভাবাবেগে আঘাত করেছে। দেশ স্বাধীন হওয়ার কয়েক বছর পরেই ভারত থেকে চিতা বিলুপ্ত হয়ে গিয়েছিল, সরকার নতুন করে আবার সেই প্রাণীকে বাইরে থেকে আনিয়েছে। অথচ যে বন্যপ্রাণীরা বর্তমানে ভারতে বিলুপ্তির মুখে, তাদের সংরক্ষণের কোনও চেষ্টাই করা হচ্ছে না।'

উল্লেখ্য, বিষ্ণোই সম্প্রদায়ের মানুষজন কৃষ্ণসার হরিণ-সহ যে কোনও বন্যপ্রাণীকেই শ্রদ্ধার চোখে দেখেন। হরিণের এই বিশেষ প্রজাতিকে রক্ষার জন্য রাজস্থানের বিষ্ণোই মহাসভার তরফে দীর্ঘদিন ধরেই প্রচেষ্টা চালানো হচ্ছে। এমনকি অভিনেতা সলমন খান কৃষ্ণসার হত্যার পর সবথেকে বেশি প্রতিবাদে সামিল হতে দেখা গিয়েছিল এই বিষ্ণোই সম্প্রদায়কেই।

৮ চিতার পাহারায় লক্ষ্মী ও সিদ্ধনাথ! কুনোর জঙ্গলে অতিথিদের কড়া নিরাপত্তা


```