
শেষ আপডেট: 14 January 2023 08:17
দ্য ওয়াল ব্যুরো: জন্মদিনের (birthday party) আনন্দের পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে গেল বিষাদে। একই অনুষ্ঠানে আসা এক নিমন্ত্রিতের ছোড়া গুলিতে (firing) গুরুতর আহত হলেন অপরজন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, বর্তমানে তিনি ট্রমা সেন্টারে রয়েছেন। শুক্রবার ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) কাছে ফতেপুর বেরি থানা এলাকার জোনপুর গ্রামে।
জানা গেছে, আহত ব্যক্তির নাম প্রমোদ। রণপাল নামের এক ব্যক্তির হঠাৎ ছোড়া গুলি সোজা তাঁর মুখে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বর্তমানে দিল্লির এইমস হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন তিনি।
আহত ব্যক্তির দাদা বিনোদ বলেন, "জন্মদিনের অনুষ্ঠান চলছিল। সেখানে ওই অভিযুক্তের সঙ্গে আরও ৭-৮ জন ব্যক্তি বারান্দায় দাঁড়িয়ে সমানে মজা করেই শূন্যে গুলি ছুড়ছিল। আমরা বারণ করায় তাঁরা বাড়ির বাইরে বেরিয়ে আবার গুলি চালাতে শুরু করে। সেইসময় আমার ভাই প্রমোদ তাঁদের আবার আটকাতে গেলে হঠাৎ ছোড়া গুলি এসে তাঁর মুখে লাগে।"
জানা গেছে, এরপরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। তবে অভিযুক্তদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। তবে সকলেই পূর্ব পরিচিত বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
আড়াই দশকের লিভ-ইন সম্পর্ক, সামান্য ঝগড়ায় বান্ধবীর মুখে অ্যাসিড ছুড়ল ৬২-র প্রৌঢ়