সীতার জন্ম বিশ্বাসের বিষয়, প্রমাণ নেই: মোদীর মন্ত্রী
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার দুপুরে উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা বলেছিলেন, রামায়ণের সময়ে টেস্ট টিউব বেবির ধারনা ছিল। সীতার জন্ম হয়েছিল একটি পাত্র থেকে। ওটাই টেস্ট টিউব বেবির প্রথম ধারনা।
এই মন্তব্য শিরোনামে উঠে আসতেই যখন ট্রোল শু
শেষ আপডেট: 1 June 2018 15:16
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার দুপুরে উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা বলেছিলেন, রামায়ণের সময়ে টেস্ট টিউব বেবির ধারনা ছিল। সীতার জন্ম হয়েছিল একটি পাত্র থেকে। ওটাই টেস্ট টিউব বেবির প্রথম ধারনা।
এই মন্তব্য শিরোনামে উঠে আসতেই যখন ট্রোল শুরু হয়ে যায় আদিত্যনাথের ডেপুটিকে নিয়ে তখন আরও একটু মশলা ছড়িয়ে দিল কংগ্রেস। বিজেপি-র তথাকথিত হিন্দু ভোট ব্যাঙ্কের কাছে এই বার্তা দিতে নেমে পড়ল যে, বিজেপি-র লোকেরা এখন রাম-সীতাকে নিয়েও মজা করছে। যা মানুষের শ্রদ্ধার বিষয়।
আরো পড়ুন: রামচন্দ্রের স্ত্রী সীতাদেবী ছিলেন টেস্টটিউব বেবি
কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা এ দিন টেনে বের করেন রাজ্যসভায় পেশ করা মোদী সরকারেরই এক জবাবকে। মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি তথা রাজ্যসভা সাংসদ প্রভাত ঝা ওই প্রশ্ন করেছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে। তাঁর প্রশ্ন ছিল, সীতার জন্ম কি বিহারের সীতামঢ়ী জেলায় হয়েছিল? সেখানে কি কোনও প্রত্নতাত্ত্বিক খনন করছে সরকার?
https://twitter.com/rssurjewala/status/1002547845218496513
জবাবে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী রাজ্যসভায় জানিয়েছিলেন, “সীতার জন্ম বিশ্বাসের ব্যাপার। তার কোনও প্রত্যক্ষ প্রমাণ নেই। বিহারের সীতামঢ়ী জেলার সীতার জন্ম হয়েছিল বলেও কোনও প্রমাণ পাওয়া যায়নি। এবং সেখানে কোনও প্রত্নতাত্ত্বিক খননও হচ্ছে না।”
সুরেজওয়ালা বলেন, আসলে সীতাকেও বিজেপি রাজনীতির কোপে ফেলতে চাইছে। তাই কখনও প্রভাত ঝা কখনও বা দীনেশ শর্মারা উসখুস করছেন। উল্টো পাল্টা মন্তব্য করছেন।রণদীপ আরও লেখেন, ‘সীতাকে টেস্টটিউব বেবি বলে আসলে তাঁর শ্রদ্ধা নিয়ে মজা করা হয়েছে।’