Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুরের জাদুকর সলিল চৌধুরীর জন্মশতবর্ষ পালিত হল শহরে

মূল আকর্ষণ ছিল সলিল চৌধুরীর লেখা নাটক 'অরুণোদয়ের পথে', যেটি তিনি রচনা করেছিলেন আইরিশ নাট্যকার লেডি গ্রেগরীর লেখা 'দ্য রাইসিং অফ দ্য মুন' থেকে মূলভাব সংগ্রহ করে।

সুরের জাদুকর সলিল চৌধুরীর জন্মশতবর্ষ পালিত হল শহরে

সলিল চৌধুরী।

শেষ আপডেট: 6 May 2025 00:12

দ্য ওয়াল ব্যুরো: বর্ণাঢ্য এক অনুষ্ঠানে নানাভাবে স্মরণ করা হল সলিল চৌধুরীকে (Salil Chowdhury)। সুরের জাদুকরের জন্ম ১৯২৫-এর ১৯ নভেম্বর। তাঁকে স্মরণ ও শ্রদ্ধা জ্ঞাপনে  রামমোহন মঞ্চে 'সলিল স্মরণে, সলিল বরণে' অনুষ্ঠানের আয়োজন করেছিল কমেট থিয়েটার। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথিতযশা শিল্পী ও সুরকার কল্যাণ সেন বরাট।

মূল আকর্ষণ ছিল সলিল চৌধুরীর লেখা নাটক 'অরুণোদয়ের পথে', যেটি তিনি রচনা করেছিলেন আইরিশ নাট্যকার লেডি গ্রেগরীর লেখা 'দ্য রাইসিং অফ দ্য মুন' থেকে মূলভাব সংগ্রহ করে। অভিনয় করেন তারক নাথ গিরি, সুব্রত সেন, রঞ্জন সেনগুপ্ত এবং দিলীপ দাস।


সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে সলিল চৌধুরীর কন্ঠে আবৃত্তির সঙ্গে সুন্দর কোরিওগ্রাফি পরিবেশন করলেন সৃজা সাহা ও দেবজিৎ সরকার।
এছাড়াও তাঁর লেখা 'শপথ' কবিতার ওপরে একটি নৃত্যনাট্য পরিবেশিত হয় 'তেভাগা আন্দোলন'-এর ওপর, যার প্রতিটি গানই সলিল চৌধুরী রচিত এবং সুরারোপিত। এটি রচনা করেন তারকনাথ গিরি। পরিচালনা করেন তিনি গার্গী চ‍ট্টোপাধ্যায় ও অরিন্দম চট্টোপাধ্যায়।

এছাড়াও ছিল সলিল চৌধুরীর ওপর একটি বিচিত্রানুষ্ঠান, যা তাঁর বিভিন্ন স্বাদের গান ও কবিতা দিয়ে সমৃদ্ধ। সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা করেন অরিন্দম চট্টোপাধ্যায়।


```