Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলায় বার্ড ফ্লু আতঙ্ক, কলকাতায় এসে আক্রান্ত শিশু, উদ্বেগ প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

শিশুর শরীরে মিলেছে এইচ৯এন২ বার্ড ফ্লু ভাইরাস

বাংলায় বার্ড ফ্লু আতঙ্ক, কলকাতায় এসে আক্রান্ত শিশু, উদ্বেগ প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বাংলায় বার্ড ফ্লু আতঙ্ক (প্রতীকী ছবি)

শেষ আপডেট: 12 June 2024 11:31

দ্য ওয়াল ব্যুরো: এবার বাংলায় থাবা বসাল বার্ড ফ্লু। ৪ বছরের এক শিশুর শরীরে মিলেছে এইচ৯এন২ বার্ড ফ্লু ভাইরাস। তিন মাস বাদে এই তথ্য প্রকাশ্যে এনে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ভারতীয় বংশোদ্ভূত বার্ড ফ্লু-তে আক্রান্ত শিশু অস্ট্রেলিয়ার বাসিন্দা। সূত্রের খবর, কলকাতায় এসে তার শরীরে এইচ৯এন২ ভাইরাস বাসা বেঁধেছিল। অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পর জ্বরের উপসর্গ দেখা দেয়। নমুনা পরীক্ষা করা হলে ‘বার্ড ফ্লু’ ভাইরাস ধরা পড়ে। এরপর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ক্রমাগত গুরুতর শ্বাসকষ্ট, প্রবল জ্বর এবং পেটে ব্যথার কারণে স্থানীয় হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিল শিশু। ভর্তির প্রায় তিন মাস পরে শিশুটি সুস্থ হয়ে উঠে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ সংস্থা।

হু-র তরফে পাওয়া খবর অনুযায়ী, রোগীর বাড়িতে হাঁস-মুরগির ফার্ম ছিল। সম্ভবত সেখান থেকেই বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয় শিশুটি। তবে বিষয়টি যে যথেষ্ট উদ্বেগজনক তা অস্বীকার করছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যে এই খবর পাওয়ার পর নড়েচড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য দফতরও।

ভারতে এই নিয়ে দ্বিতীয়বার কোনও মানুষের শরীরে এইচ৯এন২ বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ দেখা গেল। এর আগে ২০১৯ সালে এক ভারতীয়র শরীরে এই বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছিল। ৫ বছর পর ফের বাড়ছে উদ্বেগ।

চলতি মাসেই বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে মেক্সিকোতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ৫৯ বছর বয়সী ওই ব্যক্তি গত এপ্রিলে জ্বরে আক্রান্ত হন। তিন সপ্তাহ গুরুতর অসুস্থ থাকার পরেই তাঁর মৃত্যু হয়।


```