Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মাঝ আকাশে পাখির ধাক্কা বিমানে, দাউদাউ করে জ্বলে উঠল ইঞ্জিন! দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: যাত্রীদের নিয়ে দিব্যি টেক অফ করেছিল বিমান। কিন্তু কিছুদূর যাওয়ার পরেই বিপত্তি। মাঝ আকাশে হঠাৎই ইঞ্জিনে পাখির ধাক্কা (Bird hits flight)! আর তাতেই আগুন ধরে গেল প্লেনে। বাধ্য হয়ে নিকটবর্তী বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হল বিমা

মাঝ আকাশে পাখির ধাক্কা বিমানে, দাউদাউ করে জ্বলে উঠল ইঞ্জিন! দেখুন ভিডিও

শেষ আপডেট: 24 April 2023 02:30

দ্য ওয়াল ব্যুরো: যাত্রীদের নিয়ে দিব্যি টেক অফ করেছিল বিমান। কিন্তু কিছুদূর যাওয়ার পরেই বিপত্তি। মাঝ আকাশে হঠাৎই ইঞ্জিনে পাখির ধাক্কা (Bird hits flight)! আর তাতেই আগুন ধরে গেল প্লেনে। বাধ্য হয়ে নিকটবর্তী বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হল বিমানটিকে। জ্বলন্ত বিমানের সেই ভিডিওই এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে স্তম্ভিত নেটিজেনরা।

দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকালে আমেরিকান এয়ারলাইন্সের (American Airlines) একটি বিমানে। বোয়িং ৭৩৭ বিমানটি কলম্বাস থেকে ফিনিক্সের উদ্দেশে রওনা হয়েছিল। সূত্রের খবর, নিরাপদে টেক অফ করে কিছুদূর যাওয়ার পরেই একটি পাখি ধাক্কা মারে বিমানের ইঞ্জিনে। সেই সংঘর্ষেই জ্বলে ওঠে বিমানটি। ইঞ্জিনের ডানদিক থেকে গলগল করে ধোঁয়া বেরোতে শুরু করে, জ্বলতে থাকে আগুন। বাধ্য হয়ে ফের কলম্বাসের জন গ্লেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি।

https://twitter.com/Cbus4Life/status/1650113403854233600?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1650113403854233600%7Ctwgr%5E3c316293533134aa8de82c4237634839f29dfb93%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fworld-news%2Fvideo-american-airlines-plane-makes-emergency-landing-after-engine-catches-fire-3973207

তবে ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। যাত্রী এবং বিমানকর্মীরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানা গেছে। বিমানের এক যাত্রী জানিয়েছেন, টেক অফের কিছুক্ষণ পরেই ভয়াবহ শব্দে চমকে ওঠেন সকলে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তখন পাইলট এসে জানান, উড়ন্ত একদল হাঁসের সঙ্গে ধাক্কা লেগেছে বিমানের।

https://twitter.com/columbusairport/status/1650120357091725314?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1650120357091725314%7Ctwgr%5E3c316293533134aa8de82c4237634839f29dfb93%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fworld-news%2Fvideo-american-airlines-plane-makes-emergency-landing-after-engine-catches-fire-3973207

জানা গেছে, বিমানবন্দরে জরুরি অবতরণের পর যাত্রীদের জন্য অন্য একটি বিমানের ব্যবস্থা করা হয়। কিছুক্ষণ পর তাঁদের নিয়ে রওনা হয়ে যায় সেই বিমানটি।

প্রসঙ্গত, দিনকয়েক আগেই যান্ত্রিক গোলযোগের কারণে উত্তর ক্যারোলিনার শার্লট ডগলাস বিমানবন্দর থেকে যাত্রা শুরু করার পরেই আগুন ধরে গিয়েছিল একটি বিমানে। সেই ঘটনাতেও কেউ আহত হননি।

সরকারি গণবিবাহ অনুষ্ঠানে পাত্রীদের প্রেগনেন্সি টেস্ট! রিপোর্ট পজিটিভ আসতেই বিয়ে বাতিল


```