
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 6 October 2024 10:50
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি ছাত্রীকে খুনের প্রতিবাদে প্রায় ২ মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। বিচার চেয়ে দফায় দফায় পথে নেমেছিল জনতাও। কর্মক্ষেত্রে নারী সুরক্ষার দাবি উঠেছিল সমাজের সর্বস্তর থেকে।
এমন আবহে বীরভূমের একটি স্বাস্থ্যকেন্দ্রের এক ডাক্তারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ওই হাসপাতালেরই নার্স। রামপুরহাট মহকুমার মুরারই ব্লকের চাতরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা।
চয়ন মুখোপাধ্যায় নামে ওই চিকিৎসকের বিরুদ্ধে শনিবার পুলিশে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা। বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল তৈরি হয়েছে সব মহলে।
সূত্রের খবর, নার্স থানায় অভিযোগ দায়েরের পর থেকেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত চিকিৎসক। ঘটনার সত্যতা স্বীকার করে বীরভূমের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, ‘‘নার্সের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।"
সূত্রের খবর, অভিযুক্ত চিকিৎসকের বাড়ি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। ২০২১ সালে সরকারি চিকিৎসক হিসাবে চাতরা স্বাস্থ্যকেন্দ্রে যোগ দেন তিনি।vঅন্যদিকে গত সাত বছর ধরে ওই স্বাস্থ্যকেন্দ্রে কাজ করছেন নির্যাতিতা নার্স। দু'জনেই বিবাহিত।
সূত্রের খবর, শনিবার মুরারই ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিজিৎ মণ্ডলকে সঙ্গে নিয়ে রামপুরহাট থানায় গিয়ে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান ওই নার্স। অভিযোগের গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে থানাতেই নির্যাতিতার বয়ান সংগ্রহ করে পুলিশ।
বিস্তারিত আসছে...