বিপিন রাওয়াত গুরুতর আহত, অগ্নিদগ্ধ অবস্থায় ভর্তি করা হল হাসপাতালে
দ্য ওয়াল ব্যুরো: সেনা কপ্টার ক্র্যাশ করার ঘটনায় গুরুতর জখম হয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। বায়ুসেনা সূত্রে আপাতত তেমনটাই জানা গেছে। অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। কপ্টারে বিপিনের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী
শেষ আপডেট: 8 December 2021 09:33
দ্য ওয়াল ব্যুরো: সেনা কপ্টার ক্র্যাশ করার ঘটনায় গুরুতর জখম হয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। বায়ুসেনা সূত্রে আপাতত তেমনটাই জানা গেছে। অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। কপ্টারে বিপিনের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকাও। তিনিও আশঙ্কাজনক অবস্থায়।
আজ বেলা ১২টা ৪০ নাগাদ তামিলনাড়ুতে নীলগিরি পাহাড়ের উপরে বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ে সেনার হেলিকপ্টার। জানা গেছে, চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ প্রতিরক্ষা প্রমুখ বিপিন রাওয়াত ছাড়াও এমআই সিরিজের ১৭ভি-৫ কপ্টারে ছিলেন তাঁর স্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রকের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
পড়ুন: বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ল সেনা-কপ্টার! ছিলেন তাঁর স্ত্রীও, দেখুন উদ্ধারের ভিডিও
বায়ুসেনা জানিয়েছে, তামিলনাড়ু কোয়েম্বত্তূর ও সুলুরের মাঝামাঝি কুনুর এলাকায় এই ঘটনা ঘটেছে। সুলুর থেকেই উড়েছিল চপারটি, যাচ্ছিল ওয়েলিংটন সেনাঘাঁটির দিকে। সব মিলিয়ে ৯ জন আরোহী ছিলেন বলে খবর।
সেনা সূত্রের খবর, এই কপ্টারে বিপিন রাওয়াত তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ছাড়াও ছিলেন ব্রিগেডিয়ার এল এস লিডার, লেফটেনেন্ট কর্নেল, হরজিন্দর সিং, নায়েক গুরুসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার, ল্যান্স নায়েক বি সাই তেজা, হাবিলদর সতপাল।
স্থানীয় টিভি চ্যানেলের ফুটেজে দেখা গেছে, ভাঙাচোরা কপ্টারটি পড়ে রয়েছে। আগুন জ্বলে গেছে সেখানে। ঘন ধোঁয়ায় ঢেকেছে আকাশ। স্থানীয় মানুষরা হাত লাগিয়েছেন উদ্ধার কাজে।
আরও পড়ুন: বিপিন রাওয়াতের ‘দুঃসংবাদ’ পেয়ে মমতা বন্ধ করে দিলেন প্রশাসনিক বৈঠক