দ্য ওয়াল ব্যুরোঃ বুধবার কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ তথা তিন বাহিনীর প্রধান বিপিন রাওয়াত। মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী মধুলিকারও। এই মর্মান্তিক পরিণতিতে গোটা দেশ শোকস্তব্ধ। সেই শোকের আবহেই ভাইরাল হল বিপিন রাওয়াতদের সেই কপ্টারের ভিডিও।
মাত্র কুড়ি সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে একটি হেলিকপ্টার উড়ে যাচ্ছে মেঘের মাঝখান দিয়ে। ঘন কুয়াশায় ঢাকা চারপাশ। কয়েক সেকন্ডের জন্য কপ্টারটিকে দেখা গেছে। তারপরেই মেঘের ভিতর মিশে যায় সেটি, কেবল তার আওয়াজ শোনা যাচ্ছিল।
তামিলনাড়ুর স্থানীয় কিছু মানুষ এই ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁরা দাবি করেছেন ভিডিওতে যে কপ্টার দেখা যাচ্ছে সেটিই বিপিন রাওয়াতদের কপ্টার। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
https://twitter.com/premrpk124/status/1468797575662690305?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1468797575662690305%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Fcds-general-bipin-rawat-helicopter-crash-video-emerged-dgtl%2Fcid%2F1317710
গতকালের কপ্টারটি নীলগিরি পর্বতের উপর তামিলনাড়ুর জঙ্গলের মাঝে ভেঙে পড়ে। তাতে বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা ছাড়াও আরও অনেকে ছিলেন। মোট ১৪ সওয়ারির মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। ক্যাপ্টেন বরুণ সিং হাসপাতালে চিকিৎসাধীন।