Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফাঁকিবাজি ঠেকাতে নবান্নে হাজিরায় এবার বায়োমেট্রিক বাধ্যতামূলক! কড়া পদক্ষেপ সরকারের

সরকারি কর্মচারীদের একাংশের ফাঁকিবাজি ঠেকাতে আগেই পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল রাজ্য।

ফাঁকিবাজি ঠেকাতে  নবান্নে হাজিরায় এবার বায়োমেট্রিক বাধ্যতামূলক! কড়া পদক্ষেপ সরকারের

নবান্নে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করা হচ্ছে।

শেষ আপডেট: 13 November 2024 19:25


দ্য ওয়াল ব্যুরো: ১২টায় অফিসে ঢোকা কিংবা চারটেয় অফিস থেকে বেরিয়ে যাওয়ার দিন শেষ! নবান্নের হাজিরায় এবার বায়োমেট্রিক বাধ্যতামূলক করা হচ্ছে।

সূত্রের খবর, সরকারি কর্মচারীদের একাংশের ফাঁকিবাজি ঠেকাতে আগেই পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল রাজ্য। এবার এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হল। নভেম্বর থেকেই চালু হচ্ছে হাজিরার নয়া পদ্ধতি।


নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে অবশ্য কয়েকটি বিভাগের ক্ষেত্রে ছাড়ের উল্লেখ করা হয়েছে। বাকি সব বিভাগের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক হাজিরার কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে জানানো হয়েছে, যারা সদ্য চাকরিতে জয়েন করেছেন বা যাঁরা সদ্য বদলি হয়ে এসেছেন এবং স্টেনোগ্রাফার ছাড়া বাকিদের ক্ষেত্রে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক।

গত ১১ নভেম্বর এই বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে নবান্নের সব দফতরে এটি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই নবান্নের সব বিভাগে বায়োমেট্রিক বসানোর কাজও শেষ হয়েছে। 

গত শতকের শেষে সরকারি কর্মচারীদের নিয়ে একটি গান লিখেছিলেন নচিকেতা। 'আমি সরকারি কর্মচারী' গানের কথার পরতে পরতে ছিল ফাঁকিবাজির কথা, 'বারোটায় অফিস আসি, দুটোয় টিফিন। ... চেয়ারটা কোনোমতে ছাড়ি। ... চারটেয় চলে আসি বাড়ি। আমি সরকারি কর্মচারী!'

অনেকের মতে, ২৫ বছর পরেও নচিকেতার সেই গান আজও ভীষণভাবে প্রাসঙ্গিক। তা না হলে বায়োমেট্রিক হাজিরা কি বাধ্যতামূলক করতে হত! 


```