Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেজিস্ট্রি বিয়েতে বায়োমেট্রিক বাধ্যতামূলক করল সরকার, কী কী নিয়ম চালু হচ্ছে

এখনকার সময় প্রতারণামূলক কাজকর্ম এড়াতেই বিয়েতেও বায়োমেট্রিক বাধ্যতামূলক করল রাজ্য সরকার।

রেজিস্ট্রি বিয়েতে বায়োমেট্রিক বাধ্যতামূলক করল সরকার, কী কী নিয়ম চালু হচ্ছে

শেষ আপডেট: 15 November 2023 09:31

দ্য ওয়াল ব্যুরো: রেজিস্ট্রি বিয়ের ক্ষেত্রে বায়োমেট্রিক বাধ্যতামূলক করা হচ্ছে। এই শীতেই বিয়ে করতে হলে মানতে হবে কিছু নিয়ম। এখনকার সময় প্রতারণামূলক কাজকর্ম এড়াতেই বিয়েতেও বায়োমেট্রিক বাধ্যতামূলক করল রাজ্য সরকার।

নতুন কী কী নিয়ম চালু হল

রেজিস্ট্রি বিয়ের জন্য আবেদনের সময় হবু দম্পতির যে কোনও একজনের বায়োমেট্রিক লাগবে। তাছাড়া বিয়েতে যে তিনজন সাক্ষী থাকবেন তাঁদেরও বায়োমেট্রিক দিতে হবে। ম্যারেজ রেজিস্ট্রারের কাছে বায়োমেট্রিক নেওয়ার মেশিন থাকবে।

আইন দফতরের রেজিস্ট্রার জেনারেল ম্যারেজ অফিসের নির্দেশে ১ নভেম্বর থেকে নতুন নিয়ম চালু হয়েছে। রেজিস্ট্রি ম্যারেজ বায়োমেট্রিক ছাড়া হবে না।

রেজিস্ট্রির আগে হবু দম্পতির দু’জনের অন্তত একজনকে রেজিস্ট্রারের অফিসে গিয়ে আঙুলের ছাপ দিয়ে আসতে হবে।

স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ের রেজিস্ট্রি হলে সমস্ত তথ্য এবং নথি সমেত আবেদন করতে হয় ৩০ দিন আগে। আর হিন্দু ম্যারেজ অ্যাক্টে রেজিস্ট্রি হলে আবেদনের তারিখ থেকে সাত দিন মতো সময় লাগে। দুই ক্ষেত্রে রেজিস্ট্রারের বলে দেওয়া সময়ে গিয়ে বায়োমেট্রিক দিয়ে আসতে হবে।

এখন থেকে ম্যারেজ সার্টিফিকেট বা বিয়ের শংসাপত্রে আঙুলের ছাপের কোনও ছবি থাকবে না। বায়োমেট্রিক সংক্রান্ত তথ্য যাতে ফাঁস না হয়ে যায় সেজন্য বিশেষ সংরক্ষণ ব্যবস্থা থাকবে। নির্দিষ্ট ম্যারেজ অফিসার ছাড়া অন্য কোনও ব্যক্তি যাতে ওই বায়োমেট্রিক মেশিন না ব্যবহার করতে পারে, সেই দিকটি গুরুত্ব সহকারে দেখা হয়েছে।

ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে যে বায়োমেট্রিক মেশিন থাকবে তা শুধু রেজিস্ট্রারই চালু করতে পারবেন। একবার চালু হলে ওই মেশিন মাত্র ৩০ মিনিট সক্রিয় থাকবে। ফের সেই ম্যারেজ অফিসারকেই আঙুলের ছাপ দিয়ে যন্ত্রটি চালু করতে হবে।

কেন এই নতুন নিয়ম?

 পাত্র বা পাত্রীর ভুয়ো সই, ভুয়ো পরিচয়পত্র দেওয়া ঠেকাতেই এই নিয়ম চালু হয়েছে। সূত্রের খবর, রেজিস্ট্রি ম্যারেজেও অনেক অনিয়ম ধরা পড়েছে। ম্যারেজ পোর্টালে ভুয়ো ছবি ও তথ্য দিয়ে প্রতারণা করেছেন অনেকে। পরে পুলিশে অভিযোগ দায়ের হলেও প্রতারককে ধরতে অনেক সময় লেগেছে। এমনকী ভুয়ো পরিচয়পত্র দিয়ে ম্য়ারেজ সার্টিফিকেট বের করতেও দেখা গেছে। এইসব ঠেকাতেই বায়োমেট্রিক বাধ্যতামূলক করেছে সরকার। , এতদিন বিয়ের রেজিস্ট্রির বৈধতা প্রমাণের জন্য সম্পূর্ণভাবে নির্ভর করতে হতো রেজিস্ট্রির সময় দেওয়া সই, ছবি এবং অন্যান্য তথ্যের উপর। এবার থেকে দম্পতি ও সাক্ষীদের বায়োমেট্রিক নেওয়া থাকলে এসবের আর দরকারই পড়বে না। ভুয়ো তথ্য দিয়ে প্রতারণার করাও আর সম্ভব হবে না।


```