Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক, সরকারি কর্মীদের ডিউটি সাড়ে ৬টা পর্যন্ত

জানা যাচ্ছে, বিকেল চারটের পর কেন্দ্রীয় সরকারের অধিকাংশ অফিসে কর্মীদের একাংশের দেখা মিলত না। ফলে পরিষেবা সংক্রান্ত বিষয়ে ব্যাঙ্কে গিয়ে হয়রানির মুখে পড়তে হত আমজনতাকে। বিষয়টি জানতে পারার পরই এ ব্যাপারে কড়া পদক্ষেপ করল কেন্দ্র।

বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক, সরকারি কর্মীদের ডিউটি সাড়ে ৬টা পর্যন্ত

ফাইল ছবি।

শেষ আপডেট: 30 August 2024 08:58

দ্য ওয়াল ব্যুরো: সরকারি অফিস মানেই আঠেরো মাসে বছর! এমন পরিস্থিতির বদল ঘটাতে অফিসে কর্মীদের হাজিরা বাধ্যতামূলক করতে আগেই চালু হয়েছিল বায়োমেট্রিক হাজিরা। এবার ডিউটি আওয়ার্সেও নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র।

সূত্রের খবর, এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সন্ধ্যা সাড়ে ছ’টা পর্যন্ত ডিউটি করতে হবে। কেন্দ্রের নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ছ’টা পর্যন্ত অফিস খোলা থাকবে। অর্থাৎ ওই সময়ের মধ্যে রাজ্যে অবস্থিত কেন্দ্রীয় সরকারের কোনও অফিসে গেলে পরিষেবা পাবেন সাধারণ মানুষ।

এই সাড়ে আটঘণ্টা ডিউটি আওয়ার্সের মধ্যে টিফিনের জন্য বরাদ্দ থাকে আধ ঘণ্টা। বাকি আট ঘণ্টা ডিউটি করতে হবে সরকারি কর্মচারীদের। তবে কেন্দ্রের নয়া নিয়মের আওতায় পড়বে না রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। কারণ, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি সরাসরি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন নয়।

প্রসঙ্গত, এক সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সপ্তাহে ছ’দিন ডিউটি করতে হত। চতুর্থ বেতন কমিশন কার্যকর হওয়ার পর তা কমিয়ে পাঁচ দিন করা হয়। তখন থেকেই ডিউটি আওয়ার্সে কড়াকড়ি করার কথা বলা হয়েছিল। এবার দেরিতে হলেও তা কার্যকরী হতে চলেছে।

জানা যাচ্ছে, বিকেল চারটের পর কেন্দ্রীয় সরকারের অধিকাংশ অফিসে কর্মীদের একাংশের দেখা মিলত না। ফলে পরিষেবা সংক্রান্ত বিষয়ে ব্যাঙ্কে গিয়ে হয়রানির মুখে পড়তে হত আমজনতাকে। বিষয়টি জানতে পারার পরই এ ব্যাপারে কড়া পদক্ষেপ করল কেন্দ্র।


```