Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জামাইষষ্ঠীতে অকালবোধনের আনন্দে মাতে আড়িয়াদহ! বিন্ধ্যবাসিনী পুজোয় ৫ দিন ধরে চলে মেলা

অকাল বোধন শুনলেই দুর্গাপুজো আসতে আর কতদিন দেরি সেই দিন গোনা শুরু হয়ে যায় বাঙালির। তবে, আড়িয়াদহের (Bindhyabasini puja fair at Ariadaha) বাসিন্দারা এই বিষয়ে একটু বেশিই ভাগ্যবান। কারণ বছরে একবার নয় বরং দু'বার দুর্গাপুজোর মতোই ৫ দিন ধরে আন

জামাইষষ্ঠীতে অকালবোধনের আনন্দে মাতে আড়িয়াদহ! বিন্ধ্যবাসিনী পুজোয় ৫ দিন ধরে চলে মেলা

শেষ আপডেট: 27 May 2023 14:19

অকাল বোধন শুনলেই দুর্গাপুজো আসতে আর কতদিন দেরি সেই দিন গোনা শুরু হয়ে যায় বাঙালির। তবে, আড়িয়াদহের (Bindhyabasini puja fair at Ariadaha) বাসিন্দারা এই বিষয়ে একটু বেশিই ভাগ্যবান। কারণ বছরে একবার নয় বরং দু'বার দুর্গাপুজোর মতোই ৫ দিন ধরে আনন্দ উপভোগ করেন তাঁরা। যদিও দুর্গাপুজো নয়, বিন্ধ্যবাসিনী পুজোতেই মেতে ওঠেন সকলে।

পূজা কমিটির সম্পাদক সন্দীপ ব্যার্নাজি

১৯০ বছরেরও বেশি সময় ধরে আড়িয়াদহ (Ariadaha) অঞ্চলে প্রতি বছর জামাইষষ্ঠীর দিন থেকে শুরু হয় বিন্ধ্যবাসিনী পূজা। আর তা চলে টানা ৫ দিন। শুধু পুজোই নয়, এই বিন্ধ্যবাসিনী পুজোর প্রধান আকর্ষণ বিশাল মেলা। আর এই মেলায় ৫ দিনই ভীড় হয় অসংখ্য দর্শনার্থীর। মেলা কমিটির কর্মকর্তাদের মতে, এই মেলা দেখতে অনেক প্রবাসীও প্রতি বছর ফিরে আসেন আড়িয়াদহতে তাঁদের হোমটাউনে।

বিন্ধ্যবাসিনী পুজোর (Bindhyabasini puja fair at Ariadaha) সঙ্গে জড়িয়ে আছে পুরাণের শ্রীকৃষ্ণের জন্মবৃত্তান্ত।

কথিত আছে, শ্রীকৃষ্ণের জন্মের সময়ে যশোদা যে দেবীর জন্ম দিয়েছিলেন, তাঁকেই বসুদেব পাল্টে দেন দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের সঙ্গে। এরপর এই দেবীই কংসকে বলেন 'তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে'। বিন্ধ্যাচলে অবস্থান করেন বলে এই দেবীর নাম বিন্ধ্যবাসিনী। সেই কারণেই দেবী বিন্ধ্যবাসিনীর বামদিকে থাকেন শিব এবং কংস, ডানদিকে থাকেন কৃষ্ণ এবং গরুড়।

কিন্তু বিন্ধ্যাচল থেকে আড়িয়াদহে কীভাবে হল এই পুজোর প্রচলন?

জানা গেছে, আড়িয়াদহ অঞ্চলের বহু পুরনো সিংহ পরিবারের কর্তা হরলাল সিংহ ভ্রমণে গিয়েছিলেন বিন্ধ্যাচল পর্বতে। সেখানেই তিনি দেখেন এই পুজো হতে। তারপরই বাড়ি ফিরে নিজের অঞ্চলে এই পুজো শুরু করেন তিনি। সেই থেকে প্রায় ২০০ বছর পেরিয়েও এই পুজো এবং মেলা আজও হইহই করে চলছে প্রতি বছর।

মানুষ কেন অন্য প্রাণীর দুধ খায়?


```