Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জিটিএ-র অধীনে থাকা পর্যটন বাংলো বিক্রির অভিযোগ, মুখ্যমন্ত্রীকে চিঠি বিমল গুরুংয়ের

তাঁর দাবি, অনৈতিক ও বেআইনিভাবে জিটিএ-র সরকারি সম্পত্তি লিজ দেওয়া হচ্ছে।

জিটিএ-র অধীনে থাকা পর্যটন বাংলো বিক্রির অভিযোগ, মুখ্যমন্ত্রীকে চিঠি বিমল গুরুংয়ের

বিমল গুরুং

শেষ আপডেট: 8 July 2024 19:43

দ্য ওয়াল ব্যুরো: জিটিএ-র সরকারি সম্পত্তি বেসরকারি সংস্থাকে বিক্রি করে দেওয়া হচ্ছে! এমন অভিযোগ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বিমল গুরুং। তাঁর দাবি, অনৈতিক ও বেআইনিভাবে জিটিএ-র সরকারি সম্পত্তি লিজ দেওয়া হচ্ছে। জিটিএ পরিচালন সমিতির কিছু নেতা এই কাজে যুক্ত‌ বলে দাবি তাঁর। 

মুখ্যমন্ত্রীকে যে চিঠি লিখেছেন বিমল গুরুং, তাতে তিনি উল্লেখ করেছেন, জিটিএ-র অধীনে থাকা পর্যটন বাংলোগুলি বেসরকারি সংস্থাকে বিক্রি করে দেওয়া হচ্ছে অত্যন্ত কম দামে। এই হস্তান্তরে রাজস্বের ক্ষতি হচ্ছে সরকারের। তাই এই বিষয়ে যাতে মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করেন, সেই আর্জি জানিয়েছেন বিমল গুরুং। 

সম্প্রতি এক খবর প্রকাশিত হয়েছিল যে, জিটিএ-র অধীনে থাকা একটি বাড়ি ৫০ লক্ষ টাকায় হস্তান্তর হয়েছে। সেই ঘটনার প্রসঙ্গও মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে তুলেছেন বিমল গুরুং। তাঁর অভিযোগ, নিয়ম মেনে এই হস্তান্তর হয়নি। ওই বাড়িটিকে হোটেল হিসেবে ভাড়া দিয়ে ফি বছর যে টাকা আসবে তা জিটিএ-র কোষাগারে ঢুকবে না। এটা আর্থিক দুর্নীতির ইস্যু বলেও উল্লেখ করেছেন তিনি। 

বিমল জানিয়েছেন, কম করে ৯টি বাংলো খুব কম দামে বেসরকারি সংস্থাকে বিক্রি করে দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, নির্দিষ্ট পদ্ধতি না মেনে কোনও নিলাম না করেই এই বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরোটাই বেআইনিভাবে করা হচ্ছে। তিনি এও জানিয়েছেন, জিটিএ নাকি প্রত্যেকটি টুরিস্ট বাংলো চুপচাপ পছন্দ মতো বেসরকারি সংস্থাগুলিকে বিক্রি করে দেওয়ার ধান্দায় আছে। কোনও নিলামের পথেই হাঁটবে না তাঁরা। 


```