Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিনব উপায়ে বাইক চুরি হচ্ছিল! পুলিশের জালে দুই চোর, বাজেয়াপ্ত ১০টি গাড়ি

পুলিশ জানিয়েছে, এর পিছনে আন্ত রাজ্য চক্র রয়েছে। ধৃতদের জেরা করে চক্রের বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। 

অভিনব উপায়ে বাইক চুরি হচ্ছিল! পুলিশের জালে দুই চোর, বাজেয়াপ্ত ১০টি গাড়ি

ফাইল ছবি

শেষ আপডেট: 25 April 2025 14:57

দ্য ওয়াল ব্যুরো: বাইক চুরি চক্রের কিনারা করল পুলিশ (Kolkata Police)! গত মাস কয়েক ধরে কলকাতা শহরের বিভিন্ন এলাকা থেকে বাইক চুরির (Bikes Stolen) ঘটনা ঘটেছিল। তদন্তে নেমে অবশেষে দুই চোরকে পাকড়াও করে চুরি যাওয়া ১০টি মোটর বাইক বাজেয়াপ্ত করল পুলিশ।

পুলিশ জানিয়েছে, এর পিছনে আন্ত রাজ্য চক্র রয়েছে। ধৃতদের জেরা করে চক্রের বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। 

পুলিশ সূত্রের খবর, গত কয়েকমাস ধরে পর্ণশ্রী, দক্ষিণ বন্দর, বেহালা, ওয়াটগঞ্জ , তারাতলা থানা এলাকা থেকে একাধিক বাইক চুরির ঘটনা ঘটে। ওই ঘটনার তদন্তে নেমে গোপন সূত্রের ভিত্তিতে স্বপন মণ্ডল এবং তার সহযোগী অরুণ ভুঁইয়া (৩৪) কে গ্রেফতার করে পুলিশ। এরপরই ধৃতদের জেরা করে উদ্ধার করা হয় চুরি যাওয়া ১০টি মোটরবাইক।

ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, রীতিমতো গোয়েন্দা স্টাইলে দীর্ঘদিন নজরদারির পর তারা টার্গেট সফল করতো। অর্থাৎ দিনের পর দিন কারও বাইকের প্রতি নজর রাখা হত, তিনি কখন, কোথায, কতক্ষণ গাড়ি রাখছেন। এরপর মাস্টার কী দিয়ে অপারেশন করা হত। ধৃতদের কাছ থেকে গাড়ি চুরির একাধিক সরঞ্জামও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

অন্যদিকে বেআইনি কল সেন্টারের আড়ালে সাইবার প্রতারণা (Cyber Fraud) করে বিদেশিদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বৃহস্পতিবারের পর শুক্রবার আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতর নাম প্রকাশ দাস। তার কাছ থেকে নগদ ৭ লক্ষ ৭৬ হাজার টাকা এবং প্রায় ৭০ গ্রাম সোনার গহনা উদ্ধার করেছে পুলিশ।

এর আগে গোপন সূত্রে তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার লেক থানা এলাকার সেলিমপুরে এবং বেহালা থানা এলাকার রায়বাহাদুর রোডে দুটি কল সেন্টারে হানা দিয়ে সাইবার প্রতারণার অভিযোগে ১৬জনকে গ্রেফতার করেছিল পুলিশ।


```