Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মা উড়ালপুলে বাইক দুর্ঘটনা, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালেন ফিরহাদ! 

আহতদের উদ্ধারের কাজে নিজেই হাত লাগান রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

মা উড়ালপুলে বাইক দুর্ঘটনা, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালেন ফিরহাদ! 

শেষ আপডেট: 28 November 2023 00:03

দ্য ওয়াল ব্যুরো: ফের কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা। সোমবার সন্ধেয় কলকাতার মা উড়ালপুলের ওপর বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন আরোহীরা। আহতদের উদ্ধারের কাজে নিজেই হাত লাগান রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

জানা গেছে, এদিন সন্ধের সময় মা উড়ালপুলের ওপর দু'টি বাইক দুর্ঘটনার কবলে পড়ে। ছিটকে সেতুর ওপরই পড়ে যান বাইক চালক ও আরোহীরা। যা জেরে উড়ালপুলের ওপর তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার সময় মা উড়ালপুল দিয়েই যাচ্ছিলেন ফিরহাদ। যানজটে আটকে পড়েন তিনি।

কী ঘটেছে জানার জন্য খোঁজ খবর নেওয়া শুরু করেন মেয়র। জানতে পারেন উড়ালপুলের ওপর বাইক দুর্ঘটনা ঘটেছে। তারপরই নিজের গাড়ি থেকে নেমে তিনি সোজা চলে যান দুর্ঘটনাস্থলে। পরিস্থিতি বুঝে নিয়ে নিজেই ফোন করেন অ্যাম্বুলেন্সে।

মেয়রের ফোন পেয়ে তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছয় দু'টি অ্যাম্বুলেন্স। আহতদের উদ্ধারকাজে নিজেই হাত লাগান ফিরহাদ। তাঁদের ধরাধরি করে অ্যাম্বুলেন্সে তুলে দেন তিনি। তারপর আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। পরে হাসপাতালে ফোন করে আহতদের খবরাখবরও নেন ফিরহাদ। 


```