Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরজি করের মূল অভিযুক্ত সঞ্জয়ের দাবির 'পাশে দাঁড়ালেন' বিকাশ! কী ব্যাখ্যা দিলেন বাম আইনজীবী

বিষয়টি নিয়ে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে সব মহলে। কারণ, এই মামলায় শুরুর দিকে সুপ্রিমকোর্টে নির্যাতিতার পরিবারের সপক্ষে সওয়াও করেছিলেন বিকাশ।

আরজি করের মূল অভিযুক্ত সঞ্জয়ের দাবির 'পাশে দাঁড়ালেন' বিকাশ! কী ব্যাখ্যা দিলেন বাম আইনজীবী

বিকাশরঞ্জন ভট্টাচার্য ও সঞ্জয় রায়।

শেষ আপডেট: 9 November 2024 16:32

দ্য ওয়াল ব্যুরো: গত ৪ নভেম্বর, সোমবার শিয়ালদহ আদালতে চার্জ গঠনের দিনেই আদালত চত্বরে 'বোমা' ফাটিয়েছিলেন আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। দাবি করেছিলেন, "আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে। ডিপাটমেন্ট চুপ থাকতে বলেছে বলে চুপ রয়েছি।"

আইনজীবীদের অনেকের মতে, যেকোনও অপরাধী শেষ মুহুর্তে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠেন। সঞ্জয়ও তার ব্যতিক্রমী নন। তবে এ ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন মত সিপিএমের আইনজীবী নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যর। তিনি সঞ্জয়ের বক্তব্যকে ১৬ আনা সমর্থন জানিয়েছেন।

স্বভাবতই, বিষয়টি নিয়ে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে সব মহলে। কারণ,  এই মামলায় শুরুর দিকে সুপ্রিমকোর্টে নির্যাতিতার পরিবারের সপক্ষে সওয়ালও করেছিলেন বিকাশ।

ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল। ভিডিও-র সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি। তবে তাতে সিপিএমের আইনজীবী নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যকে বলতে শোনা যাচ্ছে, "সঞ্জয় কিন্তু ভুল বলছেন না। হতে পারে ও নির্দোষ। ওকে ফাঁসানো হয়েছে।"

এ প্রসঙ্গে এর আগে বিকাশবাবু বলেছিলেন, 'আমি আগে থেকেই বলেছিলাম, একজন সিভিক ভলান্টিয়ার হাসপাতালের চিকিৎসককে এভাবে গিয়ে ধর্ষণ বা খুন করতে পারেন না। এবার আদালত থেকে বেরানোর সময় তিনি বলেই দিয়েছেন তাঁকে ফাঁসানো হয়েছে।'

বিকাশরঞ্জনের মতে, 'সিবিআই যদি ঠিক ঠিক তদন্ত করেন নিজেদের যোগ্যতা প্রমাণ করতে তাহলে এই সমস্ত বিষয় তদন্তের আওতায় আনা উচিত। সঞ্জয়ের বক্তব্যকে হালকা চালে উড়িয়ে দিলে চলবে না। সঞ্জয় হচ্ছে দাবার বোড়ে। বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে। পর্দার পেছনে আসল দোষীরা আছে।'

প্রসঙ্গত ১১ নভেম্বর থেকে শিয়ালদহ আদালতে আরজি কর কাণ্ডের শুনানি শুরু হচ্ছে। আইনজীবীদের অনেকের মতে, তার আগে জনমানসে নিজের ইমেজ ঠিক করতে সঞ্জয় এমন কথা বলেছেন। ওই অংশের মতে, আদালতের বাইরে সংবাদমাধ্যমের সামনে বিবৃতি দিয়ে সঞ্জয় হয়তো জনমানসে নিজের ভাবমূর্তি কিছুটা ফেরানোর চেষ্টা করতে পারে, কিন্তু তাতে বিচারে কোনও প্রভাব পড়বে না।

আইনজীবীদের একাংশের মতে, সঞ্জয়ের উচিত এ ব্যাপারে নিজের আইনজীবীর মাধ্যমে বিচারককে লিখিতভাবে পুরো ঘটনা জানানো। তবে আর পাঁচজন অপরাধীর মতো চেনা গতে 'আমি নিদোর্ষ' বললে হবে না, সেই রাতে যেহেতু আরজি করের সিসিটিভি ফুটেজে সঞ্জয়কে দেখা গিয়েছিল, তাই তিনি অপরাধী না হলে তাঁরই উচিত প্রকৃত অপরাধীদের নাম সামনে আনা।

এ ব্যাপারে আগামীদিনে সঞ্জয়ের হয়ে কি আদালতে সওয়াল করতে দেখা যাবে বিকাশবাবুকে? কৌতূহল সব মহলে। তবে উত্তর জানতে আপাতত অপেক্ষা করতে হবে। কারণ, প্রতিক্রিয়া মেলেনি বাম আইনজীবীর। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।


```