Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জমি দখল করতে এসে ব্যবসায়ীকে সপাটে চড় কষালেন আরজেডি বিধায়ক, ভাইরাল ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: ক্ষমতা জাহির করতে এক ইঞ্চি জমি ছাড়লেন না আরজেডি বিধায়ক। তাঁর জমি দখল করে বসে রয়েছেন এক ব্যবসায়ী, সেই অভিযোগে এনে ব্যবসায়ীকে মারধর করলেন আরজেডি বিধায়ক প্রহ্লাদ যাদব।ব্যবসায়ীর গালে সপাটে চড় কষিয়ে বলেই ফেললেন তিনি কে, কতটা ত

জমি দখল করতে এসে ব্যবসায়ীকে সপাটে চড় কষালেন আরজেডি বিধায়ক, ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 11 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ক্ষমতা জাহির করতে এক ইঞ্চি জমি ছাড়লেন না আরজেডি বিধায়ক। তাঁর জমি দখল করে বসে রয়েছেন এক ব্যবসায়ী, সেই অভিযোগে এনে ব্যবসায়ীকে মারধর করলেন আরজেডি বিধায়ক প্রহ্লাদ যাদব।ব্যবসায়ীর গালে সপাটে চড় কষিয়ে বলেই ফেললেন তিনি কে, কতটা তাঁর ক্ষমতা। ঘটনাটি বিহারের লক্ষ্ণীসারায় জেলার সূর্যনগরের। বিধায়কের সেই চড় মারার ভিডিও আপাতত ভাইরাল। ভিডিও ভাইরাল হওয়ার আগেই বিধায়ক ও তাঁর এক সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ দায়ের কয়েছেন ব্যবসায়ী মণীষ শর্মা। তাঁর অভিযোগ, জমি ছাড়ার হুমকি দিয়ে তাঁদের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চেয়েছেন প্রহ্লাদ যাদব। টাকা না দিলে মণীষ ও তাঁর ভাইকে খুন করার হুমকিও দিয়েছেন তিনি। পুলিশ ঘুষ খাচ্ছে শুনেই দলবল নিয়ে হানা দিলেন মন্ত্রী, তারপর কী করলেন দেখুন ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট, গালিগালাজ দিয়ে মণীষকে চড় কষাচ্ছেন প্রহ্লাদ যাদব। সঙ্গে ছিলেন দুই পুলিশ রক্ষীও। পুলিশের কাছে ব্যবসায়ীর অভিযোগ দায়েরের পরই বিধায়কের সাফাই, তাঁর বাড়ির এলাকার মধ্যেই জমির জবরদখল করেছেন ব্যবসায়ী। সেই জমিকে বেআইনি ভাবে ঘিরে রাখা হয়েছে। বিধায়কের এই অভিযোগ অস্বীকার করেছেন মণীষ শর্মা। এলাকার অন্যান্য ব্যবসায়ীদের সমর্থনও পেয়েছেন তিনি। ভিডিও ভাইরাল হতেই বিহারের রাজনৈতিক নেতাদের দাদাগিরি ফের প্রকাশ্যে এসেছে। অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সূর্যনগরের এএএসপি মণীষ কুমার। গোটা ঘটনার ছানবিন করে বিধায়কের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি। তবে, ঘটনার পর থেকেই ফেরার বিধায়ক প্রহ্লাদ যাদব। বন্ধ তাঁর দু'টি মোবাইল। চড় মারার ভিডিওটি.. https://twitter.com/ANI/status/1083866836515647493

```