Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

উর্দি পরে, চেয়ারে বসে, থানার ভিতরেই চলছে দলাইমালাই! বরখাস্ত পুলিশ অফিসার

দ্য ওয়াল ব্যুরো: থানার ভিতরে উর্দি পরে চেয়ারে বসে রয়েছেন তিনি। উল্টো দিকে রয়েছেন অভিযোগকারী। বলছেন অভিযোগের কথা। তিনি শুনছেন ঠিকই, তবে চোখ বুজে। গলার স্বরও জড়িয়ে যাচ্ছে। হবে না-ই বা কেন, তখন তো আরামে চোখ বুজে এসেছে তাঁর। নিম্নতন এক পুলিশ ক

উর্দি পরে, চেয়ারে বসে, থানার ভিতরেই চলছে দলাইমালাই! বরখাস্ত পুলিশ অফিসার

শেষ আপডেট: 19 October 2018 13:09

দ্য ওয়াল ব্যুরো: থানার ভিতরে উর্দি পরে চেয়ারে বসে রয়েছেন তিনি। উল্টো দিকে রয়েছেন অভিযোগকারী। বলছেন অভিযোগের কথা। তিনি শুনছেন ঠিকই, তবে চোখ বুজে। গলার স্বরও জড়িয়ে যাচ্ছে। হবে না-ই বা কেন, তখন তো আরামে চোখ বুজে এসেছে তাঁর। নিম্নতন এক পুলিশ কর্মচারী যে তখন বড় যত্ন করে তাঁর মাথা-ঘাড়-পিঠে দলাইমালাই করে দিচ্ছেন! ঘটনাটি ঘটেছে বিহারের কাইমুর জেলার চাঁইপুর থানায়। থানায় বসে অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর জ়াফর ইমামের এই ম্যাসাজ নেওয়ার এই ভিডিও প্রকাশ্যে আসতেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাঁকে। ঘটনাটির ভিডিও কে বা কারা কখন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, তা এখনও স্পষ্ট নয়। গত দু'দিন ধরে অনেকেই দেখেছেন এটি। শেষমেশ কাইমুরের পুলিশ সুপারের কাছে খবর পৌঁছনোর পরে তুরন্ত পদক্ষেপ করেন তিনি। পুলিশ জানিয়েছে, এই ঘটনা খুব বাজে এক দৃষ্টান্ত হয়ে পৌঁছেছে মানুষের কাছে। এমনিতেই বিহারের আইনশৃঙ্খলা নিয়ে সারা দেশেই নানা বিতর্ক রয়েছে। সেখানে এ ধরনের ঘটনা একেবারেই বরদাস্ত করা সম্ভব নয়।

```