Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মুঙ্গেরে পুজোর ভাসানে পাথর-লাঠি-গুলি! নিহত এক বাঙালি, আহত অন্তত ২০

দ্য ওয়াল ব্যুরো: আর ৩৬ ঘণ্টাও বাকি নেই প্রথম দফার নির্বাচনের। এমনই সময়ে দুর্গাপুজোর প্রতিমা বিসর্জনের সময়ে সৃষ্টি হল প্রবল অশান্তি। মুঙ্গেরের কোতোয়ালি থানার দীনদয়াল উপাধ্যায় চকের প্রতিমা বিসর্জনের সময়ে আচমকা গন্ডগোল বাঁধে পুলিশের সঙ্গে সা

মুঙ্গেরে পুজোর ভাসানে পাথর-লাঠি-গুলি! নিহত এক বাঙালি, আহত অন্তত ২০

শেষ আপডেট: 27 October 2020 16:27

দ্য ওয়াল ব্যুরো: আর ৩৬ ঘণ্টাও বাকি নেই প্রথম দফার নির্বাচনের। এমনই সময়ে দুর্গাপুজোর প্রতিমা বিসর্জনের সময়ে সৃষ্টি হল প্রবল অশান্তি। মুঙ্গেরের কোতোয়ালি থানার দীনদয়াল উপাধ্যায় চকের প্রতিমা বিসর্জনের সময়ে আচমকা গন্ডগোল বাঁধে পুলিশের সঙ্গে সাধারণের। হাতাহাতি থেকে পাথর ছোড়াছুড়ি হয়, গোলাগুলি পর্যন্ত চলে। একজন গুলির আঘাতে নিহত হন এবং আরও সাত জন জখম হন। পাশাপাশি, মুঙ্গেরের বিভিন্ন থানার সাতটি স্টেশন হাউসের অফিসার-সহ কমপক্ষে ১৩ পুলিশ আহত হয়েছেন পাথরের আঘাতে। এক জনের অবস্থা গুরতর হওয়ায় তাঁকে ভাগলপুরের জেএলএনএমসিএইচ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সকালে উচ্চপদস্থ পুলিশ অফিসারেরা আসেন মুঙ্গেরের তিনটি বিধানসভার প্রথম দফার ভোটদানের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। এঁদের মধ্যে ছিলেন এডিজি (সদর দফতর) জিতেন্দ্র কুমার, এডিজি (আইন শৃঙ্খলা) অমিত কুমার এবং অতিরিক্ত প্রধান নির্বাচনী অফিসার সঞ্জয় কুমার সিং। মুঙ্গারের এসপি লিপি সিং জানান, ব্যক্তি নিহত হয়েছেন তাঁর নাম অনিরুদ্ধ পোদ্দার। ২২ বছরের এই বাঙালি যুবক বিসর্জন দেখতে এসেছিলেন। স্থানীয়দের অভিযোগ, পুলিশকর্মীদের গুলি চালানোর জন্যেই মারা গিয়েছেন অনিরুদ্ধ। কিন্তু এসপি-র দাবি, এই ঘটনার সময়ে পুলিশের পক্ষ থেকে কোনও গুলি চালানো হয়নি। সাধারণ মানুষের ভিড়কে ছত্রভঙ্গ করতে পুলিশকে শুধু লাঠিচার্জ করতে হয়েছিল। তিনি আরও জানান, একের পর এক প্রতিমা বিসর্জনের জন্যে যাচ্ছিল এবং সেখান থেকেই আচমকা গুলি চালানো হয়েছিল। এ বিষয়ে তদন্ত চলছে। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে তিনটি দেশি পিস্তল ও বেশ কয়েকটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ৩০ জনকে আটক করা হয়েছে। বেশ কয়েকটি এফআইআরও দায়ের করা হয়েছে। এই ঘটনাটি যখন ঘটে তখন মুঙ্গরের বিখ্যাত 'বাদি দুর্গা' প্রতিমার শোভাযাত্রা যাচ্ছিল। সিং বলেন, "সাধারণত দশেরার চারদিন পর এই অনুষ্ঠান হয়। কিন্তু এইবার পরিস্থিতি আলাদা তাই এবার অনুরোধ করা হয় আগেই অনুষ্ঠান সম্পন্ন করতে। বাদি দুর্গার পিছনে শোভাযাত্রায় যারা এসেছিলেন তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশকে পাথর ছুড়ে মারার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।" এসপি জানিয়েছেন, কোভিড ১৯ এর নিয়ম ও প্রশাসনের নির্দেশকে বাদি দুর্গা ও অন্যান্য অনেক পুজোই লঙ্ঘন করেছেন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রিত। এডিজি (সদর দফতর) জানান, ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্যে আগের থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। অ্যাডিশনাল ফোর্স এবং গেজেটেড অফিসাররা আগের থেকেই নির্বাচনকেন্দ্রে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন। এডিজি জানান যে পরিস্থিতি এখন যথেষ্ট নিয়ন্ত্রিত। মঙ্গলবার ভোর নাগাদ আইডল টাউন অঞ্চলে প্রতিমা ভাসান শেষ হয়েছে।

```