Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজের যৌনাঙ্গ কাটলেন চার বাচ্চার বাবা, স্ত্রী কেন বাপের বাড়িতে পড়ে থাকেন, তাই রাগ

দ্য ওয়াল ব্যুরো: ভিনরাজ্যে কাজ করেন যুবক (man)। সম্প্রতি বাড়ি ফিরে জানতে পারেন, স্ত্রী দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে গিয়ে থেকেছিলেন। এ কথা শুনে রাগের বশে দিশেহারা হয়ে যান তিনি। এরপর হাতের কাছে ধারালো অস্ত্র পেয়ে নিজের যৌনাঙ্গ (private part) কে

নিজের যৌনাঙ্গ কাটলেন চার বাচ্চার বাবা, স্ত্রী কেন বাপের বাড়িতে পড়ে থাকেন, তাই রাগ

শেষ আপডেট: 21 January 2023 09:29

দ্য ওয়াল ব্যুরো: ভিনরাজ্যে কাজ করেন যুবক (man)। সম্প্রতি বাড়ি ফিরে জানতে পারেন, স্ত্রী দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে গিয়ে থেকেছিলেন। এ কথা শুনে রাগের বশে দিশেহারা হয়ে যান তিনি। এরপর হাতের কাছে ধারালো অস্ত্র পেয়ে নিজের যৌনাঙ্গ (private part) কেটে (chop) ফেলেন। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) মাধেপুরা থানার অন্তর্গত রজনী নয়ানগর এলাকায়। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন সেই যুবক।

জানা গেছে, শুক্রবার রাতে এই ভয়ঙ্কর কাণ্ডটি ঘটেছে। ওই ব্যক্তির নাম কৃষ্ণা বাসুকি (২৫)। বেশ কয়েকবছর আগে মালোধ এলাকার বাসিন্দা অনিতার সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। সূত্রের খবর, কৃষ্ণা পাঞ্জাবের মান্ডিতে থাকেন এবং সেখানেই কাজ করেন। সম্প্রতি বাড়ি ফিরে তিনি জানতে পারেন, তাঁর অবর্তমানে অনিতা নিজের বাপের বাড়িতে গিয়ে অনেকদিন কাটিয়ে এসেছে।

এ কথা শোনামাত্র মাথায় রক্ত চড়ে যায় কৃষ্ণার। হাতের কাছে ধারালো অস্ত্র পেয়ে শেষে নিজের যৌনাঙ্গ কেটে ফেলেন। এরপর তীব্র যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন তিনি। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাঁকে স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কৃষ্ণা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এইমুহূর্তে তিনি বিপদমুক্ত।

কুকুরকে 'কুকুর' ডেকে বিপদ! প্রতিবেশীর ঘুষিতে প্রাণ গেল প্রৌঢ়র


```