Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিহারের স্টেশনে ‘ডিজিটাল ভিখারি’! গলায় কিউআর কোড ঝুলিয়ে ভিক্ষা করছেন মোদীভক্ত রাজু

দ্য ওয়াল ব্যুরোঃ ২০১৪ সালে দেশের ক্ষমতায় আসার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘ডিজিটাল ইন্ডিয়া’ গড়ার ঘোষণা করেছিলেন। সম্প্রতি কেন্দ্রীয় বাজেটেও দেশকে আরও ডিজিটাল হওয়ার পথ দেখানোর কথা বলা হয়েছে। নগদ টাকার বদলে এখন অনেকেই ঝুঁকছেন ডিজিটাল লেন

বিহারের স্টেশনে ‘ডিজিটাল ভিখারি’! গলায় কিউআর কোড ঝুলিয়ে ভিক্ষা করছেন মোদীভক্ত রাজু

শেষ আপডেট: 8 February 2022 16:34

দ্য ওয়াল ব্যুরোঃ ২০১৪ সালে দেশের ক্ষমতায় আসার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘ডিজিটাল ইন্ডিয়া’ গড়ার ঘোষণা করেছিলেন। সম্প্রতি কেন্দ্রীয় বাজেটেও দেশকে আরও ডিজিটাল হওয়ার পথ দেখানোর কথা বলা হয়েছে। নগদ টাকার বদলে এখন অনেকেই ঝুঁকছেন ডিজিটাল লেনদেনের দিকে। ছোটখাটো দোকান হোক বা শপিং মল, সর্বত্রই কিউআর কোড স্ক্যান করে কেনাবেচা চলছে। মোবাইলের রিচার্জ, ইলেকট্রিক বিল, বাড়ির ট্যাক্স সবকিছুরই লেনদেন চলছে অনলাইনে। এবার সেই একই পথের পথিক হলেন বিহারের এক ভিখারি। তাঁর নাম রাজু। বয়স ৪০। সাধারণ মানুষের সুবিধার্থে তিনিও এখন ডিজিটালি ভিক্ষা নেওয়ার ব্যবস্থা করেছেন। বিহারের বেটিয়া রেল স্টেশনে আগত যাত্রীদের মধ্যে কেউ চাইলেই তাঁকে নির্দিষ্ট কিউআর কোড স্ক্যান করে টাকা দিতে পারেন। সেই কারণে রাজু নিজের গলায় একটি কিউআর কোড লেখা প্ল্যাকার্ডও ঝুলিয়েছেন। হাতে রয়েছে ডিজিটাল ট্যাবও। এই বিষয়ে এক সংবাদ সংস্থাকে রাজু জানান, 'আমি ডিজিটাল পেমেন্ট নিই। এতেই আমার কাজও চলে যায় আর পেটও ভরে যায়। আমি ছোটবেলা থেকেই ভিক্ষা করছি কিন্তু এখন ডিজিটাল যুগের সঙ্গে ত্যাল মেলাতে ভিক্ষার ধরন বদলেছি।' তবে রাজু এও জানান যে এখনও অনেকেই নগদেই ভিক্ষা দেন। তবে কেউ কেউ সত্যিই ই-ওয়ালেটের মাধ্যমে টাকা দিচ্ছেন। আপাতত ডিজিটালি ভিক্ষার ওপরেই বেশি জোর দিচ্ছেন তিনি। রাজু জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ডিজিটাল ইন্ডিয়া’ ক্যাম্পেইন দ্বারা অনুপ্রাণিত। একইসঙ্গে বলেন, কখনওই তিনি প্রধানমন্ত্রীর 'মন কি বাত' রেডিও অনুষ্ঠানটি শুনতে ভোলেন না।

```