Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাওড়া-ধর্মতলা মেট্রো রুট নিয়ে বড় আপডেট? রাম মন্দিরের উদ্বোধনের দিনেই শোনাতে পারে রেল

বিশেষ এই দিনেই রেলের পদস্থ কর্তার এমন পরিদর্শন কর্মসূচি কেন? নেপথ্যে কি বড় কোনও আপডেট?

হাওড়া-ধর্মতলা মেট্রো রুট নিয়ে বড় আপডেট? রাম মন্দিরের উদ্বোধনের দিনেই শোনাতে পারে রেল

শেষ আপডেট: 19 January 2024 19:06

 দ্য ওয়াল ব্যুরো: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। সেদিনই হাওড়া-ধর্মতলা রুটে ইস্ট-ওয়েস্ট মেট্রোর গঙ্গার নীচের অংশ পরিদর্শন করবেন মেট্রো রেলের চিফ অফ রেলওয়ে সেফটি অফিসার জনককুমার গর্গ।

বিশেষ এই দিনেই রেলের পদস্থ কর্তার এমন পরিদর্শন কর্মসূচি কেন? নেপথ্যে কি বড় কোনও আপডেট?

মেট্রো রেল সূত্রের খবর, এমন সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মনে করা হচ্ছে, ওই দিনই হাওড়া ময়দান থেকে ধর্মতলা মেট্রো পরিষেবা শুরুর ছাড়পত্র মিলতে পারে। সেকারণেই বিশেষ ওই দিনটিকে পরিদর্শনের জন্য বেছে নেওয়া হয়েছে ।

মেট্রো রেল সূত্রের খবর, এর আগে গত ডিসেম্বরে মাটির নীচে মেট্রোর সংশ্লিষ্ট অংশটি পরিদর্শন করেছিল কমিশন অফ রেলওয়ে সেফটির এক প্রতিনিধি দল। সেই সময় মোট ১৮টি ত্রুটি চিহ্নিত করেছিলেন মেট্রো রেলের আধিকারিকরা। সূত্রের খবর, ওই ত্রুটিকে সংশোধন করা হয়েছে। ফলে এদফার পরিদর্শনে চূড়ান্ত অনুমতি মিলতে পারে বলেই মনে করছেন একাংশ আধিকারিক।

সেক্ষেত্রে হাওড়ার সঙ্গে মধ্য কলকাতার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ এবং গতিশীল হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। অফিস যাত্রী সহ সব শ্রেণির মানুষজনই উপকৃত হবেন। তাই নয়া এই মেট্রো পরিষেবা কবে থেকে চালু হবে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই সংশ্লিষ্ট রুটের আমজনতার।


```