
শেষ আপডেট: 12 February 2022 08:55
এত বড় চেহারার ওই লোকটি যে ঘোষণা করতে করতে মাটিতে আছড়ে পড়বেন, ভাবাই যায়নি। সঙ্গে সঙ্গে নিলাম পর্ব শেষ হয়ে গিয়ে ওই বিদেশীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয়।
খেলোয়াড়দের নিয়ে তুমুল দর কষাকষি চলছিল। তারইমধ্যে আচমকা অসুস্থ হয়ে পড়লেন আইপিএলের নিলামকারী হিউজ এডমিডিস। মঞ্চ থেকে নীচে পড়ে যান তিনি। তার জেরে সাময়িকভাবে স্থগিত হয়েছে নিলাম। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে আইপিএলের তরফে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।
২০১৮ সালে জয়পুরে আইপিএল-এর নিলাম করেন তিনি। প্রথম বার সেটাই তাঁর আইপিএল নিলাম। চার বছর পর ফের আইপিএল-এর মেগা নিলামে অংশ নেওয়ার জন্য উৎসাহিত ছিলেন তিনিও। প্রথম বার দুই দিনের আইপিএল নিলামের সঞ্চালনা করছিলেন তিনি।
https://twitter.com/Crickiology__/status/1492421557381124099
১ কোটি টাকার বেস প্রাইসের হাসারাঙ্গার জন্য দর হাঁকে সানরাইজার্স হায়দরাবাদ। লড়াইয়ে যোগ দেয় পঞ্জাব কিংস। শেষ মুহূর্তে আরসিবি আগ্রহ দেখায় হাসারাঙ্গাকে নিয়ে। হাসারাঙ্গার দাম ১০ কোটি ছাড়িয়ে যায়। তবে বিডের মাঝেই নিলামকারী হিউজ এডমিডিস অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন মাটিতে। ফলে সাময়িকভাবে বন্ধ রাখা হয় নিলাম। নির্ধারিত সময়ের আগেই লাঞ্চের বিরতি নেওয়া হয়। মধ্যাহ্নভোজের বিরতি চলবে ৩টে ৩০ মিনিট পর্যন্ত।