Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মলদ্বারে লুকিয়ে সোনা পাচার! বাংলাদেশ সীমান্তে বড় সাফল্য বাহিনীর

সীমান্তে বসবাসকারী লোকদের কাছে বিএসএফ এর আবেদন, চোরাচালানকারীদের প্রশ্রয় দেবেন না। সোনা চোরাচালান সম্পর্কিত কোনও তথ্য পেলে সঙ্গে সঙ্গে হেল্পলাইন নম্বর ১৪৪১৯ অথবা ৯৯০৩৪৭২২২৭ নম্বরে ফোন করুন।

মলদ্বারে লুকিয়ে সোনা পাচার! বাংলাদেশ সীমান্তে বড় সাফল্য বাহিনীর

শেষ আপডেট: 6 April 2024 15:39

দ্য ওয়াল ব্যুরো: সঙ্গে থাকা ব্যাগে মেটাল ডিটেক্টর ঠেকালে কোনও আওয়াজ হচ্ছে না। কিন্তু যাত্রীর শরীরের কাছে মেটাল ডিটেক্টর নিয়ে গেলেই ধাতব পদার্থের উপস্থিতি নিশ্চিত করছে!

বিষয়টি বুঝতে দেরি হয়নি বিএসএফ কর্তাদের। সঙ্গে সঙ্গে জওয়ানরা ওই যাত্রীকে পুঙ্খানুপুঙ্খ চেকআপের জন্য টয়লেটে নিয়ে যান। এরপর সেখানে ওই যাত্রীর মলদ্বার থেকে চারটি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার সোনার ভারতীয় বাজার মূল্য প্রায় ৩৩ লক্ষ টাকা।

ধৃত হৃদয় শেখকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছেন বিএসএফ কর্তারা। হৃদয়ের বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার রাঁচাওয়ালাপাড়া এলাকায়। শুক্রবার পেট্রোপোল সীমান্ত থেকে অভিযুক্ত কে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত সোনার পরিমাণ প্রায় ৪৬৬.৬৩০ গ্রাম ।

জিজ্ঞাসাবাদে হৃদয় বিএসএফ কে জানায়, সে প্রায়ই বাংলাদেশ থেকে পাসপোর্টে ভারতে শাড়ি, থ্রি পিস ও কসমেটিকস ব্যবসার জন্য আসে। সোনা রুপার প্রতারকদের সঙ্গে আলাপ। অতিরিক্ত লাভের আশায় সে ওই পাচারকারীদের সঙ্গে হাত মিলিয়েছিল।

জওয়ানদের এই সাফল্যে খুশি বিএসএফ এর কর্তারা। তাঁরা বলছেন, কুখ্যাত চোরাকারবারিরা দরিদ্র ও নিরীহ মানুষকে সামান্য অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে। কুখ্যাত পাচারকারী চক্র সরাসরি চোরাচালানের মতো অপরাধে জড়িত নয়, তাই তারা দরিদ্র মানুষকে টার্গেট করে। 

সীমান্তে বসবাসকারী লোকদের কাছে বিএসএফ এর আবেদন, চোরাচালানকারীদের প্রশ্রয় দেবেন না। সোনা চোরাচালান সম্পর্কিত কোনও তথ্য পেলে সঙ্গে সঙ্গে হেল্পলাইন নম্বর ১৪৪১৯ অথবা ৯৯০৩৪৭২২২৭ নম্বরে ফোন করুন।


```