Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাঁদনি চকের রাস্তায় পর পর তিনটি গাড়িতে আগুন, ভরদুপুরে আতঙ্ক অফিসপাড়ায়

প্রবল গরম। কার্যত দাবদাহে জ্বলন্ত উনুনের মত অবস্থা দ্বিপ্রহরের কলকাতায়। রাজপথে ধুঁকছে মানুষ, তেতে আছে রাস্তা থেকে ধাতব বস্তু সবই। এই অবস্থায় আচমকাই চাঁদনি চক এলাকায় কয়েকটি গাড়িতে দাউদাউ করে জ্বলে উঠল আগুন।

চাঁদনি চকের রাস্তায় পর পর তিনটি গাড়িতে আগুন, ভরদুপুরে আতঙ্ক অফিসপাড়ায়

দাউদাউ করে জ্বলছে গাড়ি।

শেষ আপডেট: 18 April 2024 14:25

দ্য ওয়াল ব্যুরো: প্রবল গরম। কার্যত দাবদাহে জ্বলন্ত উনুনের মত অবস্থা দ্বিপ্রহরের কলকাতায়। রাজপথে ধুঁকছে মানুষ, তেতে আছে রাস্তা থেকে ধাতব বস্তু সবই। এই অবস্থায় আচমকাই চাঁদনি চক এলাকায় কয়েকটি গাড়িতে দাউদাউ করে জ্বলে উঠল আগুন।

প্রথমে সম্ভবত একটি গাড়িই জ্বলে ওঠে, পরে তা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী কয়েকটি গাড়িতে। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ, ভরদুপুরে চাঁদনি চকের ব্যস্ত অফিসপাড়ায় এইভাবে গাড়ি জ্বলতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। দ্রুত খবর যায় দমকলে। আসে চারটি ইঞ্জিন। ততক্ষণে আশেপাশের দোকান থেকে স্থানীয়রা এসে জল ছেটাতে শুরু করেন। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। আগুনের তীব্রতা এতটাই ছিল যে রীতিমত আতঙ্কে দৌড়োদৌড়ি শুরু করেন পথচারীরা। 

ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের অনুমান, প্রবল গরমে ইঞ্জিন উত্তপ্ত হয়ে এরকমটা হয়ে থাকতে পারে। তবে তার জন্য বিস্তারিত খতিয়ে দেখা দরকার। পুলিশ ও দমকলের পদস্থ কর্তারা দেখছেন সব'টাই।

জানা গেছে, দুপুর সাড়ে ১২টা নাগাদ রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আচমকা আগুন জ্বলে ওঠে। সেই সময় অবশ্য গাড়িতে কেউ ছিলেন বলে বলেই জানা গিয়েছে। তারপর সেই গাড়ি থেকে পাশাপাশি দাঁড়িয়ে থাকা অন্যান্য গাড়িতেও ছড়িয়ে পড়ে আগুন। নিমেষের মধ্যে রাস্তা জুড়ে পরপর গাড়ি দাউদাউ করে জ্বলতে শুরু করে। এলাকার লোকজনই খবর দেয় দমকলে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪ টি ইঞ্জিন। তবে ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে দমকল কর্মীদেরও এলাকায় পৌঁছতে বেশ খানিকটা বেগ পেতে হয়। দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় ১২টা ৫০ মিনিট নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন। তবে কোনও গাড়ির চালক বা যাত্রীর ক্ষতি হয়নি বলেই জানাচ্ছেন দমকল আধিকারিকেরা। কী থেকে আগুন, সেটা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি।


```