
ফাইল ছবি।
শেষ আপডেট: 13 December 2024 13:28
দ্য ওয়াল ব্যুরো: জাল ভ্যাকসিন মামলার তদন্তে নেমে পুলিশ যাঁকে গ্রেফতার করেছিল, জামিনে মুক্তি পাওয়ার পর সেই অভিযুক্তই পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন!
এ ব্যাপারে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিযুক্ত দেবাঞ্জন দেব। আদালত সূত্রের খবর, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা শোনার ইঙ্গিত দিয়েছেন। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।
আদালত সূত্রের খবর, জাল ভ্যাকসিনের অভিযোগে ২০২০ সালে দেবাঞ্জন দেবকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। প্রায় তিন বছর জেল খাটার পর জামিনে মুক্তি পেয়েছেন তিনি।
আদালতে দায়ের করা অভিযোগপত্রে দেবাঞ্জনের দাবি, টকলকাতা পুলিশ তদন্তের নামে যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করেছে। তদন্ত ঠিকঠাক হলে অনেক প্রভাবশালী এই মামলায় অভিযুক্ত হত। কিন্তু কলকাতা পুলিশ তাদের বাঁচাতে যাবতীয় নথি নষ্ট করেছে।ট
এরপরই মামলাটি গ্রহণ করে আগামী সপ্তাহে শুনানির ইঙ্গিত দিয়েছেন বিচারপতি। তবে এ ব্যাপারে কলকাতা পুলিশের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।