Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেশন কার্ডের নিয়মে বড় বদল! আগের চেয়ে কম চাল দেবে সরকার 

সরকারি প্রকল্পের চালে যারা দুবেলা ভাত খেতে অভ্যস্ত, তাঁদের অনেকেই বিপদে পড়তে পারেন।

রেশন কার্ডের নিয়মে বড় বদল! আগের চেয়ে কম চাল দেবে সরকার 

ফাইল ছবি।

শেষ আপডেট: 5 November 2024 18:29

দ্য ওয়াল ব্যুরো: রেশন কার্ডের নিয়মে বড় বদল আনল কেন্দ্র। ফলে সরকারি প্রকল্পের চালে যারা দুবেলা ভাত খেতে অভ্যস্ত, তাঁদের অনেকেই বিপদে পড়তে পারেন।

কারণ, এখন থেকে আগের তুলনায় কম চাল দেবে কেন্দ্র। পরিবর্তে বাড়ানো হয়েছে গমের পরিমাণ। ১ নভেম্বর থেকে চালু হয়েছে নয়া নিয়ম। 

কেন্দ্রের গণ বণ্টন দফতর সূত্রের খবর, আগে রেশন কার্ডে মাসে ৩ কেজি চাল এবং ২ কেজি গম দেওয়া হত। এখন থেকে ওই নিয়ম বদলে এবার চাল ও গমের পরিমাণ সমান করা হয়েছে। দুটি ক্ষেত্রেই গ্রাহকদের দেওয়া হবে আড়াই কেজি করে।

একইভাবে অন্ত্যোদয় কার্ডেও বড় বদল এনেছে কেন্দ্র। আগে এই প্রকল্পে গ্রাহক পিছু মাসে দেওয়া হত ৩৫ কেজি খাদ্যশস্য। এর মধ্যে দেওয়া হত ১৪ কেজি গম এবং ৩০ কেজি চাল। নতুন নিয়মে চালের পরিমাণ ১২ কেজি কমানো হয়েছে। এখন থেকে অন্ত্যোদয় কার্ডে গ্রাহক মাসে ১৮ কেজি চাল এবং ১৭ কেজি গম পাবেন। 

একই সঙ্গে ১ ডিসেম্বরের মধ্যে কেওয়াইসি সম্পূর্ণ না করলে সংশ্লিষ্ট গ্রাহকের রেশন কার্ড বাতিল হবে। বন্ধ হবে রেশন পরিষেবাও। এর আগে ১ সেপ্টেম্বরের মধ্যে কেওয়াইসি করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। তারপরেও অনেকে করেননি। তাঁদের সুবিধার্থে মেয়াদ বাড়ানো হয়েছে। 


```