Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার ক্লাস ওয়ান থেকেই চালু সেমিস্টার, বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের

পাঠ্য়ক্রম কাঠামোর পরিবর্তন আনা হচ্ছে। একটি শিক্ষাবর্ষকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত একটি ও জুলাই থেকে ডিসেম্বর পরবর্তী ভাগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন বলে জানান গৌতম পাল।

এবার ক্লাস ওয়ান থেকেই চালু সেমিস্টার, বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের

গৌতম পাল

শেষ আপডেট: 27 December 2024 18:11

দ্য ওয়াল ব্যুরো:  প্রাথমিক শিক্ষায় বড়সড রদবদল। এবার থেকে বছরে একবার নয়, একই ক্লাসে দু'বার করে হবে পরীক্ষা নেওয়া হবে। ঘোষণা করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম পাল জানান, ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই চালু হচ্ছে নতুন পদ্ধতি।

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এ ব্যাপারে জানান, সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতার জন্য ছোট থেকেই তৈরি করা হবে। আর সেই কারণেই এহেন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ঘোষণা অনুযায়ী, ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। জুন মাসে হবে প্রথম পরীক্ষা।

পর্ষদ এও জানিয়েছে, পাঠ্য়ক্রমে বদল আনা হবে। একটি শিক্ষাবর্ষকে দু'ভাগে ভাগ করে, জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত একটি ও জুলাই থেকে ডিসেম্বর অবধি আর একটি ভাগ করা হয়েছে। গৌতম পাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছেন।

জাতীয় শিক্ষা নীতির ওপর ভর করে এনসিইআরটি একটি কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরি করেছে। ২০০৯ রাইট টু এডুকেশন আইন মোতাবেক পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত 'নো ডিটেনশন' পলিসি আছে।

প্রথম থেকে দ্বিতীয় শ্রেণিতে গোটা শিক্ষাবর্ষে ৮০০ ঘণ্টা অতিক্রান্ত করতে হবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে গোটা শিক্ষাবর্ষে ১০০০ ঘণ্টা অতিক্রান্ত করতে হবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে সিঙ্গল সেমিস্টারে ৩৭৬ ঘণ্টা করে ও তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে সিঙ্গল সেমিস্টারে ৪৬০ ঘণ্টা কাটাতে হবে। লিখিত পরীক্ষা হবে ৬০ ঘণ্টার। প্রাক প্রাথমিকে তা বলবত করা হবে না।

গোটা রাজ্যেই একটা পেপারে পরীক্ষা হবে। পরীক্ষার প্রশ্নপত্র ঠিক করে দেবে পর্ষদ। মার্কশিটে নম্বরের পাশাপাশি ক্রেডিট পয়েন্ট দেওয়া হবে। কারণ সর্বভারতীয় ক্ষেত্রে এই ক্রেডিট পয়েন্ট পেয়ে উপকৃত হবে পড়ুয়ারা।


```