Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোনাঝুরির রাস্তায় যেতে দেওয়া হচ্ছে না বড়গাড়ি! দোলের দিন কার্যত ফাঁকা শান্তিনিকেতন

অতীতে দোলের দিনই শান্তিনিকেতনে বসন্তোৎসের আয়োজন করা হত।

সোনাঝুরির রাস্তায় যেতে দেওয়া হচ্ছে না বড়গাড়ি! দোলের দিন কার্যত ফাঁকা শান্তিনিকেতন

সোনাঝুরির রাস্তায় বড় গাড়ি যেতে দেওয়া হচ্ছে না।

শেষ আপডেট: 14 March 2025 11:08

দ্য ওয়াল ব্যুরো: অতীতে দোলের দিনই শান্তিনিকেতনে (Santiniketan) বসন্তোৎসের (basanta utsav) আয়োজন করা হত। সেখানে বহিরাগতরাও প্রবেশ করতে পারতেন। লোকে লোকারণ্য হত রবি ঠাকুরের স্নেহধন্য শান্তিনিকেতন।

কিন্তু বিধি বাম। লকডাউনের আগে ২০১৯ সালে এখানে শেষবার আশ্রমের মাঠে হয়েছিল বসন্তোৎসব। তারপর ইউনেস্কো থেকে হেরিটেজল তকমা পাওয়ার পর ঐতিহ্য অক্ষুন্ন রাখতে বিশ্বভারতীতে বসন্তোৎসবে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তারপর থেকে দোলের আগেই শান্তিনিকেতনে অনুষ্ঠিত হয় বসন্তোৎসব। যেমন এবারে ১১ মার্চ বিশ্বভারতীর মধ্যে অনুষ্ঠিত হয়েছে দোল উৎসব।

ফলে দোলের দিন কার্যত ফাঁকা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তথা শান্তিনিকেতন। কোনওভাবেই যাতে ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে আঘাত না পড়ে সে কারণে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে নিরাপত্তার জন্য। সোনাঝুরি খোয়াইয়ের জঙ্গলে পর্যটকদের যাতায়াত ও আবির খেলায় বাধা না থাকলেও সোনাঝুরির রাস্তায় যেতে দেওয়া হচ্ছে না কোনও ধরনের বড় গাড়ি। ফলে সমস্যায় পড়েছেন বাইরে থাকা আসা পর্যটকদের অনেকেই।

তারই মধ্যে সোনাঝুরিতে কিছু পর্যটককে আবির খেলায় মেতে উঠতে দেখা গেল। অন্যদিকে বোলপুরের বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে বসন্ত উৎসবের অনুষ্ঠান। শান্তিনিকেতন লাগোয়া রতনপল্লী, জামবুনি, সতীপীঠ কঙ্কালীতলা-সহ বিভিন্ন স্থানে অনুষ্ঠান শুরু হতেই পর্যটক ও স্থানীয়রা ভিড় জমিয়েছেন।


```