ফলক বিতর্কের মধ্যেই ৮ নভেম্বর মেয়াদ শেষ হয়েছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। উপাচার্য হিসেবে তাঁর কার্যকালে বারবার বিশ্বভারতী নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। তাঁর একাধিক সিদ্ধান্তকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য সংঘাতের পরিস্থিতি তৈরি হয়৷ বিশ্ববিদ্যালয়ের অন্দরেও বারবার ঘনিয়েছে অশান্তির মেঘ।
এবার মেয়াদ শেষ হতেই একগুচ্ছ মামলায় বিদ্যুৎ চক্রবর্তীকে থানায় তলব করেছিল পুলিশ। সূত্রের খবর, বিভিন্ন ঘটনায় বিদ্যুৎবাবুর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় ৬টি মামলা দায়ের হয়েছিল। শুক্রবার এই বিষয়েই বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যকে থানায় তলব করে পুলিশ। এরপরই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।


