Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

৩০ নভেম্বর পর্যন্ত উপাচার্যের বাংলোতেই থাকতে চান বিদ্যুৎ, অনুমতি কি দেবে বিশ্বভারতী

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত উপাচার্যের বাংলোতেই থাকতে চান বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সমস্ত নিয়ম মেনেই বিশ্বভারতী এই আবেদন বিবেচনা করছে।

৩০ নভেম্বর পর্যন্ত উপাচার্যের বাংলোতেই থাকতে চান বিদ্যুৎ, অনুমতি কি দেবে বিশ্বভারতী

শেষ আপডেট: 20 November 2023 18:36

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: আগামী ৩০ নভেম্বর পর্যন্ত উপাচার্যের বাংলোতেই থাকতে চান বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। ইতিমধ্যেই বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে শিক্ষা মন্ত্রকে এই বিষয়ে জানানো হয়েছে। 

সোমবার বিশ্বভারতীর জনসংযোগ বিভাগের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, গত ১৬ নভেম্বর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিককে একটি মিটিংয়ে আমন্ত্রণ জানায় শিক্ষা মন্ত্রক। মূলত সেটি মন্ত্রকের সঙ্গে নতুন ভারপ্রাপ্ত উপাচার্যের আনুষ্ঠানিক পরিচয় সংক্রান্ত বৈঠক ছিল। সেখানেই মন্ত্রকের এক প্রশ্নের জবাবে জানানো হয়েছে, বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৩০ নভেম্বর পর্যন্ত উপাচার্যের বাংলোতে থাকতে চেয়েছেন। 

বর্তমানে মেয়াদকাল শেষ হয়ে যাওয়ার পরও প্রাক্তন উপাচার্যের বাংলো পূর্বিতায় রয়েছেন বিদ্যুৎ চক্রবর্তী। ইতিমধ্যে গত ১৫ নভেম্বর তাঁর আইনি উপদেষ্টা একটি ইমেল পাঠিয়ে জানান যে চলতি মাসের শেষ পর্যন্ত সেখানে তিনি থাকতে চান। সমস্ত নিয়ম মেনেই বিশ্বভারতী এই আবেদন বিবেচনা করছে।

শিক্ষা মন্ত্রকের তরফে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে সসম্মানে বিদায় জানানোর জন্য বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্যকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনওরকম বিশৃঙ্খলা যাতে না হয় সেই বিষয়টিকেও সুনিশ্চিত করার নির্দেশ রয়েছে। 

অন্যদিকে, সোমবার বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে হানা দেয় পুলিশ। সাত সকালে শান্তিনিকেতন থানার ওসি সহ চার পুলিশ আধিকারিক হাজির হন প্রাক্তন উপাচার্যের বাংলো পূর্বিতায়। তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক মামলায় জিজ্ঞাসাবাদ করতেই এদিন পুলিশ পৌঁছয় তাঁর বাড়িতে।


```