Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

'যেটা দরকার, সেটা করতেই হবে', বিধানসভায় ইন্দ্রনীলকে কেন এমন বললেন স্পিকার

সোমবার বিধানসভায় পর্যটন সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন করেন বিজেপি বিধায়ক নরহরি মাহাতো।

'যেটা দরকার, সেটা করতেই হবে', বিধানসভায় ইন্দ্রনীলকে কেন এমন বললেন স্পিকার

ইন্দ্রনীল সেন এবং বিমান বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 17 February 2025 14:40

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভার অধিবেশনে রাজ্যের পর্যটন নিয়ে আলোচনার সময়ে মন্ত্রী ইন্দ্রনীল সেনকে উদ্দেশ্য করে বিশেষ বার্তা দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁকে কার্যত বিধানসভার নিয়ম মনে করালেন তিনি। বিজেপি বিধায়কের এক প্রশ্নকে কেন্দ্র করেই এমন পরিস্থিতি তৈরি হয়। কিন্তু ইন্দ্রনীল সেনকে কেন এমন বললেন বিধানসভার অধ্যক্ষ?

সোমবার বিধানসভায় পর্যটন সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন করেন বিজেপি বিধায়ক নরহরি মাহাতো। তার উত্তরে ইন্দ্রনীল সেন বলেন, প্রকল্প সংক্রান্ত বিষয়ে জানতে জেলাশাসকের মাধ্যমে আসতে হবে। এরপরই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে উদ্দেশ্য করে বলেন, ''বিধানসভার নিয়মানুযায়ী অন রেকর্ড প্রশ্নের ক্ষেত্রে প্রস্তাব আপনাকে বাস্তবায়ন করতে হবে। এটা বিধানসভা, ডিএম অফিস নয়। এর একটা মর্যাদা আছে। ফলে যেটা দরকার সেটা করতেই হবে। কোনও বিধায়ক প্রশ্ন করলে, তার উত্তর বিধানসভাতেই দিতে হবে।''

অধ্যক্ষের কথা শুনে পর্যটন নিয়ে সঙ্গে সঙ্গেই একাধিক তথ্য পেশ করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। জানান, ৭১ কোটি টাকার পর্যটন প্রকল্প হতে চলেছে। আপাতত ৭০টি প্রকল্পের কাজ নেওয়া হয়েছে এছাড়া ৫ হাজার ৬০০ কোটি টাকা লগ্নি হতে চলেছে। কদিন আগের বাণিজ্য সম্মেলনে মৌ চুক্তি সম্পন্ন হয়েছে বলেও বিধানসভায় জানান ইন্দ্রনীল সেন। 

এবারের বাণিজ্য সম্মেলনে মোট ৪ লক্ষ ৪৪ হাজার ৫৯৫ কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও জানিয়েছিলেন, গত সাতটি বাণিজ্য সম্মেলনে মোট ১৯.৫ লক্ষ কোটি টাকা লগ্নির প্রস্তাব এসেছিল। তার মধ্যে ১৩ লক্ষ কোটি টাকার কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। আরও ৬ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রক্রিয়া চলছে। এছাড়া এবারের বাণিজ্য সম্মেলনে মোট ২১২টি মৌ সাক্ষর হয়েছে।


```