Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাকদ্বীপের বাড়িতে তল্লাশির পর এবার আসফাকুল্লাকে থানায় ডাকল পুলিশ

ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল কাউন্সিল অভিযোগ তোলে নিজের ডিগ্রি ভাঁড়িয়েছেন নাইয়া। যার জন্য তাঁকে নোটিসও পাঠায় তারা। এবার জুনিয়র চিকিৎসককে তলব করল পুলিশ।

কাকদ্বীপের বাড়িতে তল্লাশির পর এবার আসফাকুল্লাকে থানায় ডাকল পুলিশ

আসফাকুল্লা নাইয়া

শেষ আপডেট: 17 January 2025 20:44

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়ার কাকদ্বীপের বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল কাউন্সিল অভিযোগ তোলে নিজের ডিগ্রি ভাঁড়িয়েছেন নাইয়া। যার জন্য তাঁকে নোটিসও পাঠায় তারা। এবার জুনিয়র চিকিৎসককে তলব করল পুলিশ। সোমবার সকালে ইলেকট্রনিক্স থানায় তাঁকে হাজিরার নোটিস পাঠানো হয়েছে।

বিশেষজ্ঞ না হয়েই স্পেশালিস্ট হিসেবে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগ রয়েছে আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে। নিয়ম ভেঙে ইএনটি বিশেষজ্ঞ পরিচয় দিয়ে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগেই এবার নোটিস পাঠানো হয়েছে।

বস্তুত, কুণালের অভিযোগ ছিল, পিজিটি হয়েও হুগলির সিঙ্গুরে নিজেকে  ইএনটি-র সার্জেন পরিচয় দিয়ে চেম্বার করছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের অন্যতম নেতা আসফাকুল্লা নাইয়া। বিষয়টি তদন্তের দাবিও জানিয়েছিলেন কুণাল।

তবে কুণালের আনা অভিযোগের সময় নাইয়া দাবি করেছিলেন, তিনি যেহেতু আরজি কর আন্দোলনের অন্যতম মুখ এবং আরজি করের বিচারের দাবিতে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট এখনও আন্দোলন জারি রেখেছে তাই প্রতিহিংসা পরায়ণ আচরণ করা হচ্ছে।

আজ তাঁকে হাজিরার নোটিস ধরানোর পরও জুনিয়র ডাক্তার তাঁর নিজের অবস্থানে অনড়। এও জানিয়েছেন, তিনি ইলেকট্রনিক্স থানায় গিয়ে হাজিরা দেবেন।


```