Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার প্রস্তুতি শুরু বাইডেনের, এখনও হার মানতে নারাজ ট্রাম্প

দ্য ওয়াল ব্যুরো : আমেরিকায় ভোটের ফলাফল বেরোনর ২৪ ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্ট হওয়ার প্রস্তুতি নিতে শুরু করলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। জানুয়ারি মাসে তিনি শপথ নেবেন। তার আগে বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত কমলা হ্যারিস খুলে ফেলেছ

হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার প্রস্তুতি শুরু বাইডেনের, এখনও হার মানতে নারাজ ট্রাম্প

শেষ আপডেট: 9 November 2020 03:11

দ্য ওয়াল ব্যুরো : আমেরিকায় ভোটের ফলাফল বেরোনর ২৪ ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্ট হওয়ার প্রস্তুতি নিতে শুরু করলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। জানুয়ারি মাসে তিনি শপথ নেবেন। তার আগে বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত কমলা হ্যারিস খুলে ফেলেছেন নতুন ওয়েব সাইট বিল্ডব্যাকবেটার ডট কম। সেইসঙ্গে একটি টুইটার ফিড খুলেছেন অ্যাট দি রেট ট্রানজিশান ফরটিসিক্স। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও বলে চলেছেন, তিনি পরাজিত হননি। রবিবার সকালে ট্রাম্প ওয়াশিংটনের কাছে গলফ খেলেন। তারপর টুইটারে লেখেন, কে পরবর্তী প্রেসিডেন্ট হবেন, তা কি মিডিয়া ঠিক করে দেবে? আগামী সপ্তাহেই নির্বাচনের ফলাফল নিয়ে বেশ কয়েকটি মামলা করতে চলেছেন বিদায়ী প্রেসিডেন্ট। তাঁর আইনজীবী রুডি গিউলিয়ানি বলেন, "ভোটে যে জালিয়াতি হয়েছিল, তার যথেষ্ট প্রমাণ আছে আমাদের হাতে।" কিন্তু প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লু বুশ বলেন, "ফলাফল নিয়ে সন্দেহের কারণ নেই।" পরে তিনি বলেন, সদ্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া বাইডেনকে অভিনন্দন জানাতে চান। বুশ এক বিবৃতিতে বলেন, "আমেরিকার মানুষ বিশ্বাস করতে পারেন, নির্বাচন প্রক্রিয়া ছিল যথাযথ। নিজেদের পরিবার, প্রতিবেশী এবং সামগ্রিকভাবে জাতির কথা চিন্তা করে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত।" বাইডেন যে নতুন ওয়েবসাইট চালু করেছেন, তাতে বলা হয়েছে, প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি চারটি বিষয়ের ওপরে জোর দেবেন। সেগুলি হল, কোভিড ১৯, আর্থিক পুনরুজ্জীবন, বর্ণবৈষম্য দূর করা ও পরিবেশ দূষণ রোধ করা। আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন বাইডেন। তিনি বলেছেন, "প্রথম দিন থেকেই চারটি চ্যালেঞ্জের মোকাবিলা করবে আমার টিম।" আগামী ২০ নভেম্বর ৭৮ বছর পূর্ণ হবে বাইডেনের। এর আগে আমেরিকায় এত বেশি বয়সী কেউ প্রেসিডেন্ট পদে নির্বাচিত হননি। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া কমলা হ্যারিসের বয়স ৫৬। তিনি ছিলেন ক্যালিফোর্নিয়ার সেনেটর। তিনিই প্রথম মহিলা যিনি ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন। তাছাড়া এই প্রথম এক অশ্বেতাঙ্গ ব্যক্তি ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কোনও ব্যক্তিও আগে ভাইস প্রেসিডেন্ট হননি। বাইডেন ঘোষণা করেছেন, করোনাভাইরাস রোধে সোমবারই এক টাস্ক ফোর্স ঘোষণা করবেন। আমেরিকায় অতিমহামারীতে মারা গিয়েছেন ২ লক্ষ ৩৭ হাজার মানুষ। একইসঙ্গে বাইডেন জানিয়েছেন, তিনি প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করবেন। কয়েকটি মুসলিম প্রধান দেশ থেকে নাগরিকদের আমেরিকায় আসা নিষিদ্ধ করেছিলেন ট্রাম্প। সেই নিষেধাজ্ঞাও এবার প্রত্যাহার করা হবে।

```