Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রাম্প যাই বলুন, বিদেশিদের আমেরিকায় আসার ব্যাপারে নিষেধাজ্ঞা তোলা হবে না, জানালেন বাইডেনের ঘনিষ্ঠ

দ্য ওয়াল ব্যুরো : কোভিড সংক্রমণের ভয়ে ইউরোপের বিভিন্ন দেশ ও ব্রাজিল থেকে কাউকে আমেরিকায় আসতে দিচ্ছিল না ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কিন্তু বিদায় নেওয়ার ঠিক আগে, গত সোমবার ট্রাম্প ঘোষণা করেন, ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তার কয়েক ঘণ্টার মধ্য

ট্রাম্প যাই বলুন, বিদেশিদের আমেরিকায় আসার ব্যাপারে নিষেধাজ্ঞা তোলা হবে না, জানালেন বাইডেনের ঘনিষ্ঠ

শেষ আপডেট: 19 January 2021 05:22

দ্য ওয়াল ব্যুরো : কোভিড সংক্রমণের ভয়ে ইউরোপের বিভিন্ন দেশ ও ব্রাজিল থেকে কাউকে আমেরিকায় আসতে দিচ্ছিল না ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কিন্তু বিদায় নেওয়ার ঠিক আগে, গত সোমবার ট্রাম্প ঘোষণা করেন, ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তার কয়েক ঘণ্টার মধ্যে ভাবী প্রেসিডেন্ট জো বাইডেনের মুখপাত্র জেন সাকি ঘোষণা করলেন, ট্রাম্প যাই বলুন, নিষেধাজ্ঞা উঠছে না। তিনি টুইট করে বলেন, 'আমাদের মেডিক্যাল টিমের পরামর্শ অনুযায়ী প্রশাসন ২৬ জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা তুলবে না।' পরে সাকি বলেন, 'আমরা চেষ্টা করছি যাতে বিদেশভ্রমণের ক্ষেত্রে জনস্বাস্থ্য ব্যবস্থা আরও মজবুত করে তোলা যায়।' করোনা অতিমহামারী সম্পর্কে তিনি বলেন, 'পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। বিশ্ব জুড়ে কোভিডের এমন কয়েকটি স্ট্রেন দেখা গিয়েছে যা আরও ছোঁয়াচে। এইসময় বিদেশ ভ্রমণের ওপরে নিষেধাজ্ঞা তোলা সম্ভব নয়।' আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন বাইডেন। বাইডেনের শপথ গ্রহণের অনুষ্ঠান পরিচালনা করার জন্য তৈরি হয়েছে একটি কমিটি। শপথগ্রহণের থিম হবে 'আমেরিকা ইউনাইটেড'। একটি সূত্রে খবর, এফবিআই বলেছে, ১৬ জানুয়ারির পর ট্রাম্পের সমর্থকরা হামলার চেষ্টা করবে। সেনেটর ক্রিস মার্ফি প্রতিরক্ষা দফতরের কার্যনির্বাহী সচিবকে চিঠি দিয়ে বলেছেন, ১৫ হাজার ন্যাশনাল গার্ডও রাজধানীকে নিরাপদ রাখতে পারবে কিনা সন্দেহ আছে। তিনি চান, বাইডেনের শপথের সময় ওয়াশিংটনে সেনা মোতায়েন করা হোক। গত ৭ জানুয়ারি মার্কিন সংসদ ভবনে হামলা করে ট্রাম্পের সমর্থকরা। সেদিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল চূড়ান্ত করা নিয়ে ক্যাপিটল বিল্ডিংয়ে হাউস অব রিপ্রেসেন্টেটিভ এবং সেনেটের বৈঠক চলছিল। সেই সময়েই বিক্ষোভকারীরা জোরজবরদস্তি বিল্ডিংয়ে ঢুকে পড়ার চেষ্টা করে। তারা ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে স্লোগান দিচ্ছিল। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করলেই অশান্তি শুরু হয়ে যায়। পুলিশ ও নিরাপত্তারক্ষীদের ধাক্কা দিয়ে ফেলে, ব্যারিকেড ভেঙে ক্যাপিটল বিল্ডিংয়ে ঢুকে পড়তে শুরু করে বিক্ষোভকারীরা। বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। তাতে চারজনের প্রাণ যায়। এর পরে মুখ খোলেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, আজকের দিনটিকে ইতিহাস যথাযথভাবেই মনে রাখবে। এই হিংসার পিছনে আছেন একজন প্রেসিডেন্ট। ট্রাম্পকে দোষ দিয়ে ওবামা বলেছেন, বর্তমান প্রেসিডেন্ট আইনসম্মত নির্বাচনের ফলাফল নিয়ে ক্রমাগত মিথ্যা বলে চলেছেন। তিনি যে কাজ করেছেন, তাতে অসম্মানিত হয়েছে পুরো আমেরিকা। কিন্তু ট্রাম্প আচমকা কিছু করেননি। ওবামার মতে, বেশ কিছুদিন ধরে এই হিংসার প্রস্তুতি চলছিল। তিনি বলেছেন, "দু'মাস ধরে একটি রাজনৈতিক দল ও তার অনুগত মিডিয়া তাদের সমর্থক ও দর্শকদের সত্যি কথাটা জানায়নি। সত্যি কথাটা হল এই যে, বাইডেন মোটেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে ট্রাম্পকে পরাজিত করেননি।" এরপরে ওবামা সরাসরি মিথ্যা খবর প্রচারের জন্য রিপাবলিকান পার্টি ও তার সমর্থক মিডিয়াকে দায়ী করেছেন। প্রাক্তন প্রেসিডেন্টের বক্তব্য, মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে কাল্পনিক খবর প্রচার করা হয়েছে। নাগরিকদের দীর্ঘদিনের ক্ষোভে ইন্ধন দিয়ে তাঁদের একাংশকে ঠেলে দেওয়া হয়েছে হিংসার পথে।

```