Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোটরবাইক চোরের 'ভোলিসি সুরত' ছবি পোস্ট করল পুলিশ, হাসির রোল সোশ্যাল মিডিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: দেশের নানা রাজ্যে পুলিশ বিভাগের তরফে সোশ্যাল মিডিয়ায় করা নানা রকম খুনসুটি এখন আর বিরল নয়। অনেকেই নানা ঘটনায় নানা ছবি, গানের লাইন, মিমের আশ্রয় নেয়। এবার সামনে এল তেমনই এক কাণ্ড। নয়ের দশকের বলিউড কাঁপানো সিনেমা 'দিল তো পাগ

মোটরবাইক চোরের 'ভোলিসি সুরত' ছবি পোস্ট করল পুলিশ, হাসির রোল সোশ্যাল মিডিয়ায়

শেষ আপডেট: 22 August 2021 11:10

দ্য ওয়াল ব্যুরো: দেশের নানা রাজ্যে পুলিশ বিভাগের তরফে সোশ্যাল মিডিয়ায় করা নানা রকম খুনসুটি এখন আর বিরল নয়। অনেকেই নানা ঘটনায় নানা ছবি, গানের লাইন, মিমের আশ্রয় নেয়। এবার সামনে এল তেমনই এক কাণ্ড। নয়ের দশকের বলিউড কাঁপানো সিনেমা 'দিল তো পাগল হ্যায়'-এর গান মনে আছে, 'ভোলিসি সুরত!' ফরিদাবাদ পুলিশ এবার সেই গানের সঙ্গেই টুইট করল এক মোটরসাইকেল চোরের ছবি। সেই সঙ্গে লিখল, "ভোলিসি সুরত, কাম মে সস্তি, মোটোরসাইকেল চুরায়ে, হায় হায়ে।" https://twitter.com/FBDPolice/status/1428979288498327554 সত্যি, সেই বাইক-চোরের ছবি দেখলে কে বলবে, সে আদৌ চোর বলে! মুখ দেখে যেন মনে হয়, কিচ্ছুটি জানে না! তাই রীতিমতো রোম্যান্টিক গানের সঙ্গে তারই ছবি মানিয়ে গেল দিব্যি। টুইটে অবশ্য হ্যাশট্যাগ দিতেও ভোলেনি ফরিদাবাদ পুলিশ। লিখেছে, 'আব তো অন্দর হ্যায়'। মানে চোর বাবাজীবন এখন লকআপে। টুইট দেখে হেসে গড়াচ্ছেন নেটিজেনরা। নব্বইয়ের দশকের নস্ট্যালজিয়াও উস্কে উঠেছে কারও কারও।

```