Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

যোগীর বিরুদ্ধে লড়বেন ভীম পার্টির আজাদ, লাভ মুখ্যমন্ত্রীর, কেন বলছে বিরোধীরা

দ্য ওয়াল ব্যুরো: প্রথমে শোনা গিয়েছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লড়বেন অযোধ্যা থেকে। কিন্তু তা হয়নি। গোরক্ষপুরেই প্রার্থী হয়েছেন তিনি। এবার তাঁর বিরুদ্ধে সেই গোরক্ষপুরেই প্রার্থী হলেন দলিত নেতা বীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজা

যোগীর বিরুদ্ধে লড়বেন ভীম পার্টির আজাদ, লাভ মুখ্যমন্ত্রীর, কেন বলছে বিরোধীরা

শেষ আপডেট: 20 January 2022 08:20

দ্য ওয়াল ব্যুরো: প্রথমে শোনা গিয়েছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লড়বেন অযোধ্যা থেকে। কিন্তু তা হয়নি। গোরক্ষপুরেই প্রার্থী হয়েছেন তিনি। এবার তাঁর বিরুদ্ধে সেই গোরক্ষপুরেই প্রার্থী হলেন দলিত নেতা বীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ। আজাদের সঙ্গে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টির জোট আলোচনা হয়েছিল। মায়াবতীর বসপার সঙ্গেও একসঙ্গে লড়ার বিষয়ে বেশ কয়েক দফা আলোচনা করেছিলেন তিনি। পরে অবশ্য দুম করে একা লড়ার কথা ঘোষণা করে দেন তরুণ এই দলিত নেতা। যা দেখে বিরোধীরা বলছেন, বিজেপি বিরোধী ভোটে ভাগ বসিয়ে গেরুয়া শিবিরের সুবিধা করে দেওয়ার খেলায় নেমেছেন আজাদ। গোরক্ষপুর পড়ে পূর্ব উত্তরপ্রদেশে। এখানে দলিত ভোটই ফ্যাক্টর। সেখানেই এবার যোগীর বিরুদ্ধে প্রার্থী হলেন আজাদ। অনেকের মতে, যে ভোট যোগী তথা বিজেপির চিন্তার কারণ সেখানেই ভাগ হচ্ছে ভোট। যোগীর এটাই প্রথম বিধানসভা ভোটে দাঁড়ানো। কারোন এর আগে তিনি বিধান পরিষদের সদস্য ছিলেন। এবার প্রথম ভোটে দাঁড়িয়েছেন। এখনও পর্যন্ত সপা বা কংগ্রেসের কোনও প্রার্থীর নাম যোগীর বিরুদ্ধে ঘোষণা হয়নি। আজাদই প্রথম বিরোধী প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করলেন। এদিন আজাদ যোগীর বিরুদ্ধে লড়াইয়ের কথা ঘোষণা করে বলেছেন, আমি উত্তরপ্রদেশের কোথা থেকে দাঁড়ালাম সেটা বড় কথা নয়। উত্তরপ্রদেশের কোথাও থেকে যাতে যোগী আদিত্যনাথ বিধানসভায় যেতে না পারেন সেটা এশি গুরুত্বপূর্ণ। ২০১৭ সালে উত্তরপ্রদেশের শাহরানপুরে ঠাকুর সম্প্রদায়ের সঙ্গে দলিতদের সংঘর্ষের সময়েই এই দলের জন্ম। জাতীয় নিরাপত্তা আইনে আজাদকে গ্রেফতারও করা হয়েছিল। এবার সেই তিনিই ভোট লড়াইয়ের ময়দানে নামলেন।

```