Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন দলের কথা ঘোষণা করবেন ভীম আর্মির প্রধান, নজর মায়াবতীর ভোটব্যাঙ্কের দিকে

দ্য ওয়াল ব্যুরো : আগামী রবিবার দিল্লিতে এক অনুষ্ঠানে নতুন পার্টির কথা ঘোষণা করবেন ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর। ওইদিন বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতা কাঁসিরামের জন্মদিবস। ভীম আর্মির মুখপাত্র জানিয়েছেন, নতুন দলের জন্য কয়েকটি নাম ভাবা হয়েছে। ত

নতুন দলের কথা ঘোষণা করবেন ভীম আর্মির প্রধান, নজর মায়াবতীর ভোটব্যাঙ্কের দিকে

শেষ আপডেট: 12 March 2020 09:15

দ্য ওয়াল ব্যুরো : আগামী রবিবার দিল্লিতে এক অনুষ্ঠানে নতুন পার্টির কথা ঘোষণা করবেন ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর। ওইদিন বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতা কাঁসিরামের জন্মদিবস। ভীম আর্মির মুখপাত্র জানিয়েছেন, নতুন দলের জন্য কয়েকটি নাম ভাবা হয়েছে। তার মধ্যে আছে আজাদ বহুজন পার্টি, বহুজন আওয়াম পার্টি এবং আজাদ সমাজ পার্টি। ভীম আর্মির বেশিরভাগ কর্মী-সমর্থক ‘আজাদ বহুজন পার্টি’ নামটিই পছন্দ করছেন। তবে নির্বাচন কমিশন সম্মতি না জানানো পর্যন্ত দলের নাম চূড়ান্ত হবে না। রবিবার নতুন পার্টি গঠনের কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গে তার ইস্তেহার প্রকাশিত হবে। শুরু হবে সদস্য সংগ্রহ অভিযান। ভীম আর্মি ইতিমধ্যে তার ছাত্র সংগঠনের নাম ঘোষণা করেছে। তার নাম ভীম আর্মি স্টুডেন্টস ফেডারেশন। নতুন দল গঠিত হওয়ার পর ভীম আর্মি তার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হিসাবে কাজ করবে। ভীম আর্মি ইতিমধ্যে নতুন দলের হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছে। চন্দ্রশেখর ইতিমধ্যে দেশের দলিত, অন্যান্য পশ্চাৎপদ শ্রেণি ও মুসলমানদের কাছে আবেদন জানিয়েছেন, নতুন দলকে সমর্থন করুন। কিছুদিন আগেই ভীম আর্মি দেশ জুড়ে চলতে থাকা এনআরসি এবং এনপিআর বিরোধী আন্দোলনে সমর্থন জানিয়েছে। একটি সূত্রে খবর, ভীম আর্মি উত্তরপ্রদেশে বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর ভোট ব্যাঙ্ককে টার্গেট করবে। নতুন দলকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না মায়াবতী। কীভাবে তাদের মোকাবিলা করা যায়, তা স্থির করার জন্য এপ্রিলের প্রথম সপ্তাহে দলের নেতাদের বৈঠকে ডেকেছেন। তিনি এখন রয়েছেন দিল্লিতে। চন্দ্রশেখর তাঁর দলের কয়েকজন প্রবীণ নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানা যায়। তাঁদের তিনি নতুন পার্টিতে নিয়ে আসতে চান। গত ২ মার্চ চন্দ্রশেখর জানিয়েছিলেন, তিনি ভাগীদারী সংকল্প মোর্চা নামে এক ফ্রন্টে যোগ দিতে চান। উত্তরপ্রদেশে ২০২২ সালের নির্বাচনে একজোট হয়ে লড়ার জন্য পাঁচটি দল ওই মোর্চা গঠন করেছে।

```