Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এত ক্ষমতা নেই যে গায়ে হাত দেবে, রুদ্রকে পাশে নিয়ে হুঙ্কার প্রিয়াঙ্কার

দ্য ওয়াল ব্যুরো: একুশের বিধানসভা ভোটে ভবানীপুর আসনে বিজেপির (BJP) টিকিটে লড়াই করেছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। নির্বাচনী প্রচারে একাধিকবার রুদ্রর উপর হামলার অভিযোগ উঠেছিল। কিন্তু সেই রুদ্রকেই পাশে নিয়ে উপনির্বাচনের প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়

এত ক্ষমতা নেই যে গায়ে হাত দেবে, রুদ্রকে পাশে নিয়ে হুঙ্কার প্রিয়াঙ্কার

শেষ আপডেট: 11 September 2021 13:51

দ্য ওয়াল ব্যুরো: একুশের বিধানসভা ভোটে ভবানীপুর আসনে বিজেপির (BJP) টিকিটে লড়াই করেছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। নির্বাচনী প্রচারে একাধিকবার রুদ্রর উপর হামলার অভিযোগ উঠেছিল। কিন্তু সেই রুদ্রকেই পাশে নিয়ে উপনির্বাচনের প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল শনিবার হুঁশিয়ারি দিলেন, আগে কী হয়েছে আগের কথা। কিন্তু এত ক্ষমতা কারও হয়ে যায়নি যে তাঁর গায়ে হাত তুলবে। ‘বিজেপি করি তাই লক আপে ঝুলিয়ে মারছে’, অভিযোগ-অভিমান নিয়ে আত্মহত্যার চেষ্টা বন্দির এদিন কালীঘাট মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। রুদ্রও ছিলেন সঙ্গে। কয়েকদিন আগেই কাচা-পাকা দাড়ির নতুন লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন রুদ্র। এদিন সেই লুকেই তাঁকে দেখা গেল প্রিয়াঙ্কার প্রচারে। আইনজীবী বিজেপির প্রার্থী এদিন কার্যত হুঁশিয়ারির সুরেই বলেন, “কারও ক্ষমতা নেই যে আমার গায়ে হাত তোলে।” বোঝাতে চান, রাজনীতির লড়াই করতে তিনি প্রস্তুত। কিন্তু অন্য আক্রমণ এলে তিনিও জানেন কী করতে হয়। এ ব্যাপারে তৃণমূলের এক মুখপাত্র বলেন, রুদ্রর উপরেও কোনও হামলা হয়নি। প্রিয়াঙ্কার সঙ্গেও তেমন হবে না। রুদ্র ভাল অভিনেতা। উনি তখন অভিনয় করে বাজার গরম চেষ্টা করেছিলেন। ভোটের ফলে মানুষ বুঝিয়ে দিয়েছিল। প্রিয়াঙ্কাও নিশ্চিত ভাবে ৩ তারিখ বুঝে যাবেন। প্রায় ৩০ হাজার ভোটে শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে হারতে হয়েছিল রুদ্রনীল ঘোষকে। ফল প্রকাশের পর বাংলার ‘চ্যাপলিন’ বলেছিলেন, খিদিরপুরের জন্য আমি হেরে গেলাম। এদিন ভবানীপুরে শিখ, সংখ্যালঘু ভোট প্রসঙ্গে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এসব বিভাজনের রাজনীতি তৃণমূল করে। আমরা নই। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ' 

```