
শেষ আপডেট: 17 October 2021 07:37
শহরের ঐতিহ্যকে এইভাবেই প্রতিবছর এগিয়ে নিয়ে যান ভক্তরা। আধ্যাত্মিকতা, প্রাচীনত্ব এবং ঐতিহ্যের প্রতিফলন ঘটে ভরত মিলাপ উৎসবে। ইমালি মাঠ থেকে কয়েক মিটারের দূরে অবস্থিত চিত্রকূট রামলীলা ভবনে ভগবান রাম, সীতা ও লক্ষ্মণের পূজার মাধ্যমে উৎসবের সূচনা হয়।
আরও পড়ুন: মিশন শক্তি: উপত্যকায় মেয়েদের আত্মরক্ষার পাঠ দিচ্ছে জম্মু-কাশ্মীর পুলিশ
মাথায় গেরুয়া গামছা, পরনে সাদা ধুতি এই পোশাকেই ভক্তরা রামলীলা ভবন থেকে কাঁধে করে রাম, লক্ষ্মণ ও সীতার রথ মাঠে নিয়ে আসেন। এই রথকে ঘিরেই উৎসবে মেতে ওঠেন ভক্তরা। মাঠে শুধু শোনা যায় 'হর হর মহাদেব', 'জয় শ্রী রাম' ধ্বনি।
মাঠে রথ পৌঁছানোর পরেই শুরু হয় পুজোপাঠ। আগের বছরের মতো এবছরও এই উৎসবে উপস্থিত ছিলেন কাশীর রাজপরিবারের প্রধান কুনওয়ার অনন্ত নারায়ণ সিং। আগের বছরের মতোই এবছরেরও বহু ভক্ত সমাগম ঘটেছে এই উৎসবে। বিশেষত তরুণ প্রজন্মকে এই উৎসবে মেতে ওঠার চিত্র চোখে পড়ার মতো।
বাইরে থেকেও বহু মানুষ এই উৎসবে অংশ নেওয়ার জন্য চলে আসেন আগে থেকেই। এবছরেরও একই চিত্র দেখা গেল। কাশীর হোটেলগুলো ভক্তদের ভিড়ে ঠাসা। এই বৃহৎ উৎসব ঘিরে নিরাপত্তাও ছিল আঁটোসাঁটো। বহু পুলিশ ভিড়ের মধ্যে সাদা পোশাকে ঘুরে বেরিয়েছে। বিশৃঙ্খলা এড়াতে কড়া ব্যবস্থা নিয়েছিল প্রশাসন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'