Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মহাকালকে সাষ্টাঙ্গে প্রণাম সেরে রাহুলের তোপ মোদী-ভক্তরাই শুধু সরকারের প্রসাদ পাচ্ছে

দ্য ওয়াল ব্যুরো: 'ভারত জোড়ো যাত্রা'য় (Bharat Jodo Yatra) বেরিয়ে মঙ্গলবার মধ্যপ্রদেশের উজ্জয়নের (Ujjain) বিখ্যাত মহাকাল মন্দিরে (Mahakaleshwar Temple) পুজো দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। মহাকালের মাথায় দুধ ঢেলে পঞ্চামৃ

মহাকালকে সাষ্টাঙ্গে প্রণাম সেরে রাহুলের তোপ মোদী-ভক্তরাই শুধু সরকারের প্রসাদ পাচ্ছে

শেষ আপডেট: 29 November 2022 18:10

দ্য ওয়াল ব্যুরো: 'ভারত জোড়ো যাত্রা'য় (Bharat Jodo Yatra) বেরিয়ে মঙ্গলবার মধ্যপ্রদেশের উজ্জয়নের (Ujjain) বিখ্যাত মহাকাল মন্দিরে (Mahakaleshwar Temple) পুজো দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। মহাকালের মাথায় দুধ ঢেলে পঞ্চামৃত অভিষেক পুজো করেন তিনি। এরপর সাষ্টাঙ্গে প্রণাম করেন দেবতাকে। মন্দিরে এবং রাস্তার দু’পাশে রাহুলকে দেখতে মঙ্গলবার বিপুল ভিড় জমেছিল। সকালে ইন্দোর থেকে শুরু হওয়া যাত্রাতেও ছিল বিপুল সমাগম। যা দেখে উজ্জীবিত মধ্যপ্রদেশ কংগ্রেস।

বিকালে মহাকাল মন্দিরে পুজো সেরে রাহুল উজ্জয়নের জৈন মুনি প্রজ্ঞা সাগর মহারাজের সঙ্গে দেখা করেন। সেখান থেকে হাজির হন 'ভারত জোড়ো যাত্রা' উপলক্ষে আয়োজিত নাগরিক সমাবেশে। ভাষণের শুরুতে ‘জয় মহাকাল’ বলে তিনবার ধ্বনি দেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। এরপরই সরাসরি মোদী সরকারের সমালোচনায় মুখর হন সনিয়া পুত্র।

মধ্যপ্রদেশে রাহুলের সঙ্গী ছিলেন দুই প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং এবং কমলনাথ। মহাকাল মন্দির থেকেই ২০১৭-র বিধানসভা ভোটের প্রচার শুরু করেছিলেন রাহুল। সেদিও সঙ্গী ছিলেন কমলনাথ। রাহুলের মন্দির সফরের প্রভাব পড়েছিল ভোটের বাক্সে। দীর্ঘদিন পর ক্ষমতায় ফেরে কংগ্রেস। মুখ্যমন্ত্রী হন কমলনাথই।

কিন্তু বছর ঘুরতেই বিধায়ক ভাঙিয়ে তাঁর সরকারের পতন ঘটিয়ে ফের ক্ষমতায় ফেরে বিজেপি। সেবার বিজেপির প্রচারের কাণ্ডারি ছিলেন মোদী। আজ মধ্যপ্রদেশের বিজেপি সরকারকে নিয়ে রাহুল তেমন আক্রমণাত্মক ছিলেন না। নিশানা করেছিলেন শুধুই প্রধানমন্ত্রীকে।

রাহুল বলেন, হিন্দুধর্ম তপস্বীদের সমাদর করতে শেখায়। গরিব কৃষক, মজদুররা হলেন আসল তপস্বী। নরেন্দ্র মোদীর সরকার তাঁদের জন্য কিছু করে না। মোদীর গুণগান গায় যাঁরা, সরকার তাঁদের উজার করে দিচ্ছে।

২৫ মিনিটের ভাষণে রাহুল তড়িঘড়ি জিএসটি চালু এবং নোটবন্দির সিদ্ধান্তকে কাঠগড়ায় তোলেন। বলেন, নরেন্দ্র মোদী রাত ৮টায় নোটবন্দির কথা ঘোষণা করেছিলেন। রাত ১২টায় চালু করেন জিএসটি। দুটোই অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। যুবদের হাতে কাজ নেই। বহু মানুষ কাজ হারিয়েছেন।

প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, 'ভারত জোড়ো যাত্রা' কংগ্রেসের কর্মসূচি নয়। এটা হিন্দুস্থানের কর্মসূচি। এ দেশের গরিব কৃষক, মজদুরের কর্মসূচি।

অনুব্রতর জোড়া আবেদন হাইকোর্টে, শুনানি চলতি সপ্তাহেই, কী আর্জি কেষ্টর


```